ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) বর্তমান সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না।
সরকারের গৃহীত পদক্ষেপের ফলে এক বছরে সর্বোচ্চ সংখ্যক ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।
ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না, এমন বিধান রেখে জাতীয় সংসদে আজ ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে। বিদ্যমান আইনে কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনও বিধি নিষেধ ছিল না।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের দুঃখের সাথে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আশা করে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড আর কখনো হবে না।
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাব যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন 'ডেসপারেট' কাজ করেছে। যার কারণে সমাজে একটা স্থিতিশীলতা এসেছিল। বিভিন্ন কারণে আপাতত সেটা স্থবির আছে। তার মানে এই না যে র্যাব নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই।
আগস্টে খাদ্য খাতে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। মুরগি ও ডিমের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু প্রতীক্ষার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮ অক্টোবর।
গত আগস্ট মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৮ জন আহত হওয়া ছাড়াও আটজন মারা গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর আসন্নভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সবাইকে পানির অপচয় বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয়।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জের কিছু এলাকায় আজ মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৫ বিশ্বনেতার খোলাচিঠি প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ আইনজীবী।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে।’