মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে।রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৪টা ৪৮ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে আগামীকাল ঢাকা আসছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সাইবার অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক অ্যাকশনের প্রয়োজন হলেই কেবল আইনটির ৪২ ধারা প্রয়োগ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা জানেন সারা দেশে দেড় লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা।
শিক্ষামন্ত্রী দীপু মনি একটি সমন্বিত এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে চলমান শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন।
এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৯০ কর্মকর্তা। সরকার এর অনুমোদন দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টি করে তাদের পদোন্নতি দেয়া হচ্ছে।
চলতি বছর প্রথম ৮ মাসে(জানুয়ারি-আগস্ট) ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরমধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১১৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা।
ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বেশ কিছু এলাকায় আজ শনিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে আজ শুক্রবার বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মাদ ইউনূসের বিষয়ে বিবৃতি নিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।