পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব রওনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে দেশের সর্ববৃহৎ ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকাল থেকে বন্ধ থাকা নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে এই সেবা চালু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ ছিল।
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট।
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অচিরেই বাংলাদেশ বিদেশি সব ঋণ পরিশোধ করে বোঝা মুক্ত হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে। আজ বুধবার (১৬ আগস্ট) উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোটকেন্দ্রের এ তালিকা প্রকাশ করা হবে।
বাঙালি জীবনের বেদনাবিধুর আগস্ট মাস ঘিরে বিএনপি-জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিনম্র শ্রদ্ধায়, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সমগ্র জাতি।রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন খুব ধীর-স্থির ও চৌকস মানুষ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবনের দরবার হলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুকে খুন করে দেশকে পিছিয়ে দেয়। কিন্তু বঙ্গবন্ধুর দেশকে থামানো যায়নি, এগিয়ে গেছে।
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে যেকোনো প্রকার নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।