জাতীয়

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর জুরাইনে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দেশের ৭ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের ৭ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের ৭ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

১৫ আগস্টে জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি

১৫ আগস্টে জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি

জাতীয় শোক দিবসে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সব সময়ই থাকে।

‘ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা’

‘ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।  

স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম চারটি বিষয়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করে।

জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে আলেম-ওলামাদের সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে আলেম-ওলামাদের সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকারকে সাহায্য করার জন্য সকলকে বিশেষ করে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা কুসংস্কার, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আপনাদের (আলেম-ওলামাদের) সহযোগিতা চাই।’

৭ দিনের পরিসংখ্যান: ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

৭ দিনের পরিসংখ্যান: ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

সারাদেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ রোগী রেকর্ডেরও দ্বারপ্রান্তে বাংলাদেশ।

বৃষ্টিস্নাত সকালে উন্নতি ঢাকার বাতাসের মানে

বৃষ্টিস্নাত সকালে উন্নতি ঢাকার বাতাসের মানে

বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে 'মধ্যম' পর্যায়ে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৯০ স্কোর নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬তম স্থানে রয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলবে ২ সেপ্টেম্বর

এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলবে ২ সেপ্টেম্বর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর খুলে দেয়া হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।

ভোর থেকেই বৃষ্টি ;ভোগান্তিতে অফিসগামীরা

ভোর থেকেই বৃষ্টি ;ভোগান্তিতে অফিসগামীরা

রজাধানীতে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলযট। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ

বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ

ইয়েমেনে আল কায়দার হাত থেকে অপহৃত বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামসহ পাঁচ জনের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : তাজুল ইসলাম

গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নযয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে সমবায়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বআরোপ করেছেন।