জাতীয়

ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেয়া হয়নি :  কাদের

ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেয়া হয়নি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের নয়। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে।

আজ রাজধানীতে কখন কোথায় লোডশেডিং

আজ রাজধানীতে কখন কোথায় লোডশেডিং

বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশে লোডশেডিং দিচ্ছে সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক এই লোডশেডিং শুরু হয়।

শেখ হাসিনা সরকারে থাকলেই স্থিতিশীলতা থাকে : পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা সরকারে থাকলেই স্থিতিশীলতা থাকে : পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশে স্থিতিশীলতা থাকে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের বন্ধু। আমরা সরকারে আছি সাধারণ মানুষের কল্যাণের জন্য। মানুষের যাতে কষ্ট না হয় সেটা দেখাই সরকারের একমাত্র লক্ষ্য।

বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই : হানিফ

বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দুর্নীতিতে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনি প্রক্রিয়া। বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই।

তাপপ্রবাহ কমতে পারে আগামী ২৪ ঘণ্টায়

তাপপ্রবাহ কমতে পারে আগামী ২৪ ঘণ্টায়

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট রাজধানীবাসীও। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হ্রাস পেতে পারে এই তাপপ্রবাহ।

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

বাতাসের মানে উন্নতি, দূষিত শহর হিসেবে ঢাকা ১৭তম

বাতাসের মানে উন্নতি, দূষিত শহর হিসেবে ঢাকা ১৭তম

একদিন আগে ‘অস্বাস্থ্যকর’ থাকার পর শুক্রবার সকালে ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে। এ স্কোর জানান দিচ্ছে যে, ঢাকার বাতাসের মান এখন ‘স্বাভাবিক’ পর্যায়ে এসেছে।

শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং

শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েন। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন। আমরা এখানে চাই যে আমাদের সকল ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এদেশের মাটিতে সকলের সমান অধিকার, আমারও যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার রয়েছে।’

বৃহস্পতিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বৃহস্পতিবার কোন এলাকায় কখন লোডশেডিং

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৩

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মামলাজটসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারে রাষ্ট্রপতির আহবান

মামলাজটসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারে রাষ্ট্রপতির আহবান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজটসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ ও প্রগতির সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

মুক্তিযুদ্ধ ও প্রগতির সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

মুক্তিযুদ্ধ ও প্রগতির পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

ঢাকা ওয়াসার এমডি’র ১৩ বছর ধরে নেয়া বেতন-বোনাসের হিসাব চাইলেন হাইকোর্ট

ঢাকা ওয়াসার এমডি’র ১৩ বছর ধরে নেয়া বেতন-বোনাসের হিসাব চাইলেন হাইকোর্ট

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে গত ১৩ বছরে কত টাকা বেতন বোনাস ও অন্যান্য সুবিধা দেয়া হয়েছে, তার বিস্তারিত হিসাব আগামী ৬০ দিনের মধ্যে দাখিলের জন্য ওয়াসার বোর্ডের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।