১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চারপাশে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
চার দিনের সফরে ঢাকাই পৌঁছেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের বাংলাদেশে এটিই প্রথম দাপ্তরিক সফর।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বাংলাদেশের তৈরী পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ ২০৩০ সাল নাগাদ পোশাক খাতে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার।
বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেস্তে আছি- পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তি ‘জনগণের সাথে তামাশা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মৌসুমের বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় রয়েছে। শনিবার সকাল ৮টায় ৫৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৫ নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম স্থানে রয়েছে।
নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও বন্দর এলাকায় মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির সময় ছয়জনকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আল্লাহর দরগায় দফাদার ফিলিং স্টেশনে তেলবাহী লরি আগুনে দু’জনর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো পাঁচজন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছেন। তবুও জিনিসপত্রের দাম যাতে আর না বাড়ে সেদিকে খেয়াল রাখছে সরকার।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ২০০১ সালের অত্যাচার নির্যাতনের কথা আজও মানুষ ভোলেনি। নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন ২৮ আগস্ট রোববার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে কমছে না, উল্টো আরো বাড়ানোর প্রস্তাব উঠেছে। এর কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।
ভেজাল ও লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘ওষুধ আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।