বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেয়ার নজির আছে। অন্যান্য দেশও এমন নিষেধাজ্ঞা দেয়। যেমন এবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।
করোনাভাইরাসের ভ্যাকসিনকে আরো কার্যকর করতে চলতি মাসেই বুস্টার ডোজ দেয়া শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, শুরুতে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সে জন্য সুরক্ষা অ্যাপও আপডেট করা হবে।সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ-দ্বীন হাসপাতালের পাশের একটি মার্কেটের জুতার কারখানায় ও শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের জন্য ১৮ ডিসেম্বর রাতে দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ্-দ্বীন হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট।
আগামী সাত দিন তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। সে ক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে শীত বেশি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। এরপর চলতি মাসের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।রোববার (১২ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
উত্তর আমেরিকার দেশ কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না ফেরে অবশেষে দেশে ফিরেছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।
বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।
কানাডা প্রবেশ করতে না পেরে চেষ্টা দুবাইয়ে ঢুকার। সেখানেও ব্যর্থ হয়ে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান রোববার বিকেলেই দেশে ফিরছেন।দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এলিট ফোর্স র্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামের এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি- এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে।