জাতীয়

ঘন কুয়াশায় গতিসীমার বিধি নিষেধ মেনে গাড়ি চালানোর আহ্বান সেতুমন্ত্রীর

ঘন কুয়াশায় গতিসীমার বিধি নিষেধ মেনে গাড়ি চালানোর আহ্বান সেতুমন্ত্রীর

সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু আজ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু আজ

সারা দেশে চারদিন ব্যাপি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ (১১ডিসেম্বর) শনিবার চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

পুলিশ প্রধান বেনজির ও র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কী

পুলিশ প্রধান বেনজির ও র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কী

'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র‍্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান দেশত্যাগের পর কানাডায় ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে

তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে মন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার কাছে বিএনপির শিক্ষণীয় অনেক: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার কাছে বিএনপির শিক্ষণীয় অনেক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জিয়া ও খালেদা জিয়া চরম অমানবিক আচরণ করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি যে মহানুভবতা দেখিয়ে চলেছেন তা থেকে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় আছে।  

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতার ব্যবধান কমিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতার ব্যবধান কমিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসন্ন শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। 

জাতিসংঘ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত “শান্তির সংস্কৃতি’’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন বলে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়। 

আগামী তিন দিনে তাপমাত্রা আরও  কমবে

আগামী তিন দিনে তাপমাত্রা আরও কমবে

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়,’ রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের এক আলোচনায় এ কথা বলেন।

রেল খাতে বিনিয়োগে সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ

রেল খাতে বিনিয়োগে সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ

রেলখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।  রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ রেলভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। 

আলালের রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত : কৃষিমন্ত্রী

আলালের রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত : কৃষিমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০১ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার

বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার।