পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা কঠিন সময়ে হাল ছেড়ে দেয় না, নারীদের এই সক্ষমতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে।
চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এ মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
আগামী ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। ফলে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হবে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
দেশের বেসরকারি টিভি চ্যানেল সত্ত্বাধিকারীদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো’র প্রতিনিধিবৃন্দ আজ দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সচিবালয়ে তার দপ্তরে এক বৈঠকে মিলিত হন।
চতুর্থ ধাপে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দেশব্যাপী শপথ পাঠ করাবেন।
সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ভর্তি কার্যক্রমে যেসব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি, তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈচিত্র্যময় এলাকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার মার্কিন কোম্পানিগুলোর কাছে তিনি এ আহ্বান জানান। কারণ দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।তিনি বলেন, এখানে বিনিয়োগের মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ রয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করতে আপনাদের স্বাগত জানাই।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণসহ সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ’৪১-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসেনা হিসেবে কাজ করে যাবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি সঙ্কটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানসহ ইসরাইলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা গ্রহণ করতে হবে।