আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের শেষের দিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরকারি সেবা পেতে বাধ্যতামুলক ভ্যকসিন নেওয়ার শর্ত যুক্ত করতে তারা সরকারকে সুপারিশ করেছে।
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার ডিএমপির কমিশনার মোহা: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাজধানীর রামপুরায় বাসের চাপায় ছাত্র নিহত হওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে।
রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন দুর্জয় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের আবারো সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।রাজধানীর রামপুরা ব্রিজে বুধবার সকালে একরামুন্নেসা উচ্চবিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল সীমিত করে দেয়। এ সময় তারা বেশির ভাগ গাড়ি চালকের লাইসেন্স এবং কাগজপত্র দেখেন।
মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে বিদেশ থেকে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে ফিরতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। যা আগে ছিল ৭২ ঘণ্টা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়।
রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে অজ্ঞাত আট শ’ জনকে আসামি করা হয়েছে। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি।
আজ থেকে শুরু বিজয়ের মাস ডিসেম্বর। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে।