জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংষদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৪ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে দুই সপ্তাহের সরকারি সফরে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন দেখতে রাশিয়া গেলেন সিইসি

নির্বাচন দেখতে রাশিয়া গেলেন সিইসি

নির্বাচন দেখতে সাতদিনের সফরে রাশিয়া গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার(১৬সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৩৮ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ডেঙ্গু আক্রান্ত আরও ৩০৭

ডেঙ্গু আক্রান্ত আরও ৩০৭

বর্তমানে এক হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৯২ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না:তথ্যমন্ত্রী

অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না:তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাতদিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলসহ সংসদে ৪টি বিল পাস

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলসহ সংসদে ৪টি বিল পাস

জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে।  উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।

ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট

ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

অক্টোবরে চালু হবে পায়রা সেতু

অক্টোবরে চালু হবে পায়রা সেতু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পায়রা সেতু খুব শিগগিরই উদ্বোধন করা হবে। আগামী মাসে এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করি।

সমালোচনা আমাকে শক্তিশালী করে : স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনা আমাকে শক্তিশালী করে : স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।

যাদের দলে গণতন্ত্র চর্চা নাই তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে : কাদের

যাদের দলে গণতন্ত্র চর্চা নাই তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নাই তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।তিনি বলেন, ‘বিএনপির জাতীয় সম্মেলন তো দুরের কথা গত একযুগে তৃণমূল পর্যায়েও তারা কোন সম্মেলন করতে পারেনি।

টিকার আওতায় আসছে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা: সংসদে প্রধানমন্ত্রী

টিকার আওতায় আসছে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা: সংসদে প্রধানমন্ত্রী

১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।

বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ভাইস-চেয়ার নির্বাচিত

বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ভাইস-চেয়ার নির্বাচিত

বাংলাদেশ আগামী দু’বছর মেয়াদে (২০২১-’২৩) সর্বসম্মতিক্রমে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) দক্ষিণ এশিয়া কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর ছবি প্রতিটি ঘরে রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর ছবি প্রতিটি ঘরে রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেশের প্রতিটি ঘরে রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান । মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে এই অনুরোধ করেন তিনি।

বিএনপি সবসময় পেছনের দরজা খোঁজে : তথ্যমন্ত্রী

বিএনপি সবসময় পেছনের দরজা খোঁজে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে।'