প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মেলাতে আমাদের শিক্ষা কার্যক্রমকে আরো সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
২০২৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বলে জানান তিনি।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ‘এহসান গ্রুপ পিরোজপুর-বাংলাদেশ’ নামের এক কোম্পানির চেয়ারম্যান রাগীব আহসানসহ তার চার ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বাসস’কে জানিয়েছেন, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর ও টট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ূ তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১৩ সেপ্টেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬৭তম জন্মদিন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৫৭ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
সারাদেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাকালের ধীরগতি এখন পুষিয়ে দিতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে বর্তমানে টিকার কোন সংকট নেই। এ মাসের শুরুতে ৫৪ লাখ টিকা এসেছে এবং মাসের পরবর্তী সময়ের মধ্যেই আরও দেড় কোটি টিকা দেশে আসবে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন।
করোনা মহামারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়ে বিদ্যুৎ খাতে তাঁর সরকারের দেয়া ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়েছেন।