আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। করোনা মহামারির পর এবার তৃতীয় ঈদ উদযাপন করলো বিশ্ব। দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।
জাতীয়
ঈদ মানেই আনন্দ, নতুন জামা আর আত্মীয়-স্বজন ও বন্ধুদের মিলনমেলা। হৈ-হুল্লো, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডায় মেতে ওঠা। এ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি করে থাকেন। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ।
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় কাল ঈদ উদযাপন করবেন। বুধবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই উদযাপন কোনভাবেই নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ না হতে পারে।
দেশে করোনাভারাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়ছে। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে।
আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের ৯টি গ্রামে আজ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৯টায় খোলা মাঠে স্থানীয় ঈদগায়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।
চিকিৎসার নামে অপকর্মের সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় দলের নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বুধবার ভোররাত থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত সৃষ্টি হয়েছে এই যানজট।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২ জুন, ২০২১ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন। মঙ্গলবার বিকালে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২ জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫ টায় শুরু হবে।”
ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল ৭টায়।
বাংলাদেশকে চীনের দেয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (১২ মে) ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোজা ৩০টি হলে শুক্রবার ঈদ। আর ২৯টি হলে ঈদ হবে বৃহস্পতিবার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গত কয়েক দিনের মতো বুধবারও দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে। পদ্মার তীরে ঠিক যেন জনসমুদ্র।
মহামরি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া সকল চাকরিজীবীদের ঢাকায় রাখতে বুধবার সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়াীমী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।