প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থ্যালাসেমিয়া রোগনিয়ন্ত্রণে প্রতিরোধের কোনো বিকল্প নেই। বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য রক্তপরীক্ষা করে রোগটি সহজেই প্রতিরোধ করা যায়। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয়
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের একটা বড় অংশকে নিজেদের অভিবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিতে পারে। ২০২১-২২ সালে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের মধ্যে রোহিঙ্গাদের সুযোগ দেয়ার ব্যাপারে একথা উঠে আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ এবং তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম।
দেশের তিনজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদেরকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রনলয় প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সংবাদ সংস্থাকে জানান, “রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে করোনাভাইরাস আরো ছড়িয়ে দেয়া বন্ধে ঘোরাঘুরি না করে পবিত্র ঈদুল ফিতর নিজ নিজ অবস্থানে থেকেই উদযাপন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা ও রাজশাহীসহ আট বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
করোনাভাইরাসে প্রকোপ বেড়ে যাওয়া লকডাউন ঘোষণা করে সরকার। ফলে বন্ধ হয়ে যায় সারাদেশের গণপরিবহন। রাজধানীসহ সকল জেলা শহরেও বন্ধ ছিল আন্তজেলা ও দূরপাল্লার বাস। তাবে দীর্ঘ ২২ দিন পর রাজধানীতে এবং দেশের জেলার অভ্যন্তরে গণপারিবহন চলাচল শুরু করেছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার যোগানে ঘাটতি থাকায় প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ করার পর এবার টিকা নিতে নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান 'লকডাউনের' (বিধিনিষেধ) মেয়াদ আরো ১১ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে মধ্যবিত্ত ও নিন্নবিত্ত মানুষের আয় অনেকটাই বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকারের নির্বাহী আদেশে দুই মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার। আগামী জুনে তাদের এসব ঘর হস্তান্তর করার কথা রয়েছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিতসাধীন ‘খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিতসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।