দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু কাজ। শুক্রবার (২৭ নভেম্বর) সাড়ে ১২ টার দিকে ১০ ও ১১ নম্বর খুঁটির উপরে বসল ৩৯তম স্প্যান। ফলে সেতুর মূল অবকাঠামো এখন ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়ে উঠেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জাতীয়
‘করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল; তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন। বৈশ্বিক এ মহামারি সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী যাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২৭ নভেম্বর) রাষ্ট্রপতি এক শোক বার্তায় 'বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র।
পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বাকি আর মাত্র তিনটি। বাকি এই ৩টি স্প্যানের মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) মাওয়া প্রান্তে সেতুতে বসানো হচ্ছে পারে ৩৯তম স্প্যান "টু-ডি। মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ ও ১১ পিয়ারে বসানো হবে। এতে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫হাজার ৮৫০মিটার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী যাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
নতুন তথ্য সচিব হলেন অতিরিক্ত সচিব খাজা মিয়া। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
অবসরের পর বেসরকারি চাকরি কিংবা চুক্তিভিক্তিক চাকরি নেওয়া অথবা বিদেশে যেতে চাইলে সরকারের অনুমতি নেওয়ার দরকার হবে না। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যাতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।
অপরাধীদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় না নিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্ষণ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির মতো বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বুধবার গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশকে ৬ কোটি ৮০ লাখ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন দেবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ইমিউনাইজেশনে অর্থায়ন করা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভি। একজন মানুষ দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবেন। প্রতি ডোজের দাম পড়বে ১৩৮ থেকে ১৭০ টাকা।
তিন হাসপাতাল ঘুরে জমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জারি করা রুলে আইন ও চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবেন হাইকোর্ট। এজন্য সুপ্রিমকোর্টের তিন আইনজীবী এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভারের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে।
রাজধানীর মোহাম্মদপুরের ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বাবর রোডের বিহারি পট্টির জহুরি মহল্লায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
‘যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু কারাদণ্ড’- এ সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
জাতীয় পরামর্শক কমিটি জানিয়েছে ,করোনাভাইরাসের ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হয়ে যাবে। একইসাথে ১৮ বছরের ওপরে বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মতামত দিয়েছে কমিটি।
গ্যাস স্বল্পতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবেনা। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোডসহ আশপাশ এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।