বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। নিজ বাসায় আইসোল্যুশনের থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জাতীয়
স্বাভাবিক নিয়ম মেনেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। নেপথ্যে কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধীতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।
মহামারি করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত ২ হাজার ৫০০ টাকার নগদ সহায়তা পেতে প্রত্যেক উপকারভোগীকে গড়ে ২২০ টাকা ঘুষ দিতে হয়েছে। আর নগদ সহায়তার তালিকাভুক্ত হতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে ১২ শতাংশ উপকারভোগী।
রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ২৯১টি রুট সমন্বয় করে ৪২টি মাধ্যমে বাস চলাচল করবে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে ২২টি কোম্পানি গঠন করা হবে। এ ছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে।
বুকে লেখা ''স্বৈরাচার নিপাত যাক'' আর পিঠে লেখা ''গণতন্ত্র মুক্তি পাক''- একজন তরুণ ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচীতে গিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশ-বিডিআরের (বিডিআর-এর পরিবর্তিত নাম এখন বিজিবি) গুলিতে নিহত হন।
বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বছর শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়াও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলমের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। রোববার (৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিজিবি’কে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবি’র সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রাজবাড়ীর জেলেরা পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমে হতাশ হচ্ছেন। আশানুরূপ মাছ না পেয়ে তাদের কষ্ট বৃথা যাওয়ার মতো অবস্থা।
জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কপিরাইট বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুমাত্রিক পল্লী সমবায় প্রতিষ্ঠা করা গেলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না।এটা প্রমাণিত, আমরা যদি বহুমাত্রিক পল্লী সমবায় গড়ে তুলতে পারি তবে বাংলাদেশে দারিদ্র্য থাকবে না, দারিদ্র্য পুরোপুরি নির্মূল হবে এবং আমরা এটি করতে পারি।’