ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারের উপকূল অতিক্রম করেছে। এতে করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- * * * *
- পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি
- * * * *
- সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
- * * * *
- কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
- বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী
- * * * *
জাতীয়
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হাসপাতাল থেকে আগামীকাল হোটেলে ফিরবেন।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। ঘূণিঝড়টি আজ (মঙ্গলবার) রাত ১০টা থেকে আগামীকাল (বুধবার) কাল ১০টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় ভূমিধস হতে পারে। এছাড়া ১৫ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। মঙ্গলবার (২৪ অক্টোবর) এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
জাতিসংঘ দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর, কক্সবাজার ৬ ও মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের প্রথিতযশা আইনজীবী এবং সমাজসেবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ২৪ অক্টোবর রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মহামারি করোনা কিংবা রুশ নির্মাণকারীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কোনও কিছুতেও থামেনি রুপপুরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি।
বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আজ দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১২৭ অর্থাৎ এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) পৃথক দুই বার্তায় শোক জানান তারা।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব। সোমবার মণ্ডপে-মন্দিরে মহানবমীর পূজা অর্চনা হয়েছে। বেলা ১১টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে নবমীর পূজা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন। সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।