জাতীয়

ঘূর্ণিঝড় হামুন-এ বিক্ষুব্ধ সাগর, বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি

ঘূর্ণিঝড় হামুন-এ বিক্ষুব্ধ সাগর, বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্বে বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। এজন্য সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ উত্থাপন

আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ উত্থাপন

জাতীয় সংসদে ‘আনসার ব্যাটালিয়ন  বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন। 

চ্যালেঞ্জ নিতে চাই এবং মোকাবেলা করতে প্রস্তুত : মোমেন

চ্যালেঞ্জ নিতে চাই এবং মোকাবেলা করতে প্রস্তুত : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে বদ্ধপরিকর।তিনি বলেন, ‘আমরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। 

‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল, ২০২৩’ উত্থাপন

‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল, ২০২৩’ উত্থাপন

জাতীয় সংসদে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৩ উত্থাপন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৩ উত্থাপন

জাতীয় সংসদে আজ ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন)  বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।

২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

আগামী ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আসছে বছরও সরকারিভাবে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: নির্বাচন কমিশন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: নির্বাচন কমিশন

আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে। সোমবার (২৩ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।

চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যেটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধানমন্ত্রী আগামীকাল বেলজিয়াম সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী আগামীকাল বেলজিয়াম সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন।

‘খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না’

দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সাজাপ্রাপ্ত কেউই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

প্রাণিসম্পদ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। দেশের প্রাণিসম্পদ খাতে এরই মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। প্রাণিসম্পদ উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। 

সাত খাতে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে বঙ্গবন্ধু টানেল

সাত খাতে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে বঙ্গবন্ধু টানেল

বঙ্গবন্ধু টানেলের বদৌলতে দক্ষিণ চট্টগ্রামে পর্যটন, লবণ, শিপব্রেকিং, শিপবিল্ডিং, ইকোনমিক জোন, চিংড়ি ও লজিস্টিকস প্রভৃতি খাতে সমূহ সম্ভাবনার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, টানেল নির্মাণ হওয়ায় এ অঞ্চলে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। এতে করে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানও হবে।

রাজধানীজুড়ে অভিযান, বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩৬

রাজধানীজুড়ে অভিযান, বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩৬

 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (২৩ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৬৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।