লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল; সব কিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন রকম এক রোমাঞ্চ। এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে লে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
হাইব্রিড মডেলের এশিয়া কাপে পুরো আসরে জৌলুশ ছড়ালেও ফাইনালে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।
এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে রেকর্ড অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুজরা।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টাইন ফুটবল লিগে অভিষেকেই গোল করে দলকে জিতিয়েছিলেন। তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও পেলেন গোলের দেখা।
কেশভ মহারাজের বলে টেম্বা বাভুমার হাতে অ্যাডাম জাম্পা ক্যাচ তুলে দিতেই জয়ের আনুষ্ঠানিকতা শেষ। আনন্দস্রোত খেলে গেলো কুইন্টন ডি ককের চেহারায়।
এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। গত আসরের চ্যাম্পিয়নদের ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটে হারিয়েছে ভারত। এর চেয়ে বড় ব্যবধানে ফাইনাল জেতার আর ইতিহাস নেই। আর এই সবকিছুই সম্ভব হয়েছে মোহাম্মদ সিরাজের আগুনঝরা বোলিংয়ে। ফলে ফাইনালের সেরা খেলোয়াড় খুঁজে নিতেও সমস্যায় পড়তে হয়নি।
আন্তর্জাতিক বিরতি শেষ। তবে এখনো ইন্টার মায়ামি শিবিরে যোগ দেওয়া হয়নি লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতে মেজর সকার লিগে (এমএলএস) বড় ব্যবধানে হেরেছে দল।
করোনা মহামারির আগে শেষবার এনএসইউ স্পোর্টস কার্নিভালের ফাইনালে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) কাছে হেরে শিরোপা হারিয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এবার সেই প্রতিশোধটা নিল ব্র্যাক। ফাইনালের মঞ্চে আইইউবিকে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে।
দুই দল মিলে খেললো মোটে ২১.৩ ওভার, তাতেই নিষ্পত্তি শিরোপার। ১০ উইকেটের বড় জয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন ভারত।
এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দুই দলের লড়াই, তবুও আরো একটা এশিয়া কাপের ফাইনালে। জমজমাট একটা লড়াইয়ের আভাস ছিল, বেশ উপভোগ্য হয়ে উঠবে ধারণা করা হচ্ছিল।
ওয়ানডেতে অজস্র রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। একের পর এক রেকর্ড প্রতিনিয়ত গড়া হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে, যা ভাঙছে পুরনো একাধিক রেকর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টি আঘাত হানায় খেলা শুরু হতে বিলম্ব হয়। নির্ধারিত সময়ে ৪০ মিনিট পর খেলা শুরু হয়।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। কিউই দলের বাকি সদস্যরা রোববার বিকেলে আসবে বলে জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। শিরোপা জয়ের এ লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক।