বর্ষসেরা ফুটবলারের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
এশিয়া কাপের ফাইনালে যাওয়ার আর কোনো আশা নেই বাংলাদেশের। ভারতও আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।
এশিয়া কাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা। নিজ দেশের মাটিতে বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো লঙ্কানরা।
৪২ ওভারে শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে এই ম্যাচে সময়মতো টস হয়নি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের লড়াইটি প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হয়
অর্জনের ঝুলিতে পুরস্কারের শেষ নেই লিওনেল মেসির। এবার সেই ঝুলিতে যুক্ত হতে পারে আরও একটি পুরস্কার। ২০২৩ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বাংলাদেশ টাইগার্স বনাম এশিয়ান গেমস স্কোয়াডের ম্যাচে ৩৯ বলে ২৬ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ এই ব্যাটার দলের চাপ কমানোর বদলে উল্টো বাড়িয়েছেন।
লিস্ট 'এ' ক্রিকেট সেভাবে খেলেননি। এর আগে ৩ ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটি ১৯ রানের। তবে টেস্টে পঞ্চাশের ওপর গড়ে রান করা আবদুল্লাহ শফিক এবার এশিয়া কাপের শেষদিকে এসে একাদশে সুযোগ পেলেন।
২৭.৪ ওভারে পাকিস্তান ৫ উইকেটে ১৩০ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। খেলা কিছুটা সময় বন্ধ ছিল। বৃষ্টি থামায় এখন আবার শুরু হয়েছে। তবে আরও ৩ ওভার কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন হবে ৪২ ওভারের ম্যাচ।
ফ্র্যাঞ্চাইজি হকির বকেয়া এখনও পরিশোধ হয়নি, এ অবস্থায় দ্বিতীয় আসর আয়োজনের পরিকল্পনার কথা শোনালেন হকি কর্মকর্তারা।
পিঠে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন কোচ পেপ গার্দিওলা। তিন সপ্তাহের বিশ্রামের পর গার্দিওলা সিটির দায়িত্বে ফিরেছেন। বৃহস্পতিবার ক্লাব সূত্রে এ কথা জানানো হয়েছে। ৫২ বছর বয়সী গার্দিওলা অস্ত্রোপচার করতে স্পেনে যাওয়ায় সহকারী কোচ জুনামা লিলো সিটির ডাগ আউটে দায়িত্ব পালন করেছেন।
জার্মানি জাতীয় দলে সুযোগ না হলেও দেশটির হয়ে অলিম্পিকসে পদক জিতেছেন তিনি। রবার্ট বাউয়ার নামের এই ডিফেন্ডার ক্যারিয়ারের সিংহভাগই কাটান জন্মভূমি জার্মানির বিভিন্ন ক্লাবে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল। সে হিসেবে টস হওয়ার কথা বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিট) নামায় টস কখন হবে এবং ম্যাচ আদৌও হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তবে বৃষ্টিতে এ ম্যাচ ভেসে গেলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা।
আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য পুরুষ এশিয়ান কাপ ফুটবলে প্রথম কোন নারী রেফারি হিসেবে জাপানীজ ইওশিমি ইয়মাশিতা দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি কাতারি ক্লাব আল আরাবিতে যোগ দিয়েছেন। এ উদ্দেশ্যে বুধবার তিনি পিএসজি ছেড়ে গেছেন বলে ফরাসি জায়ান্টরা নিশ্চিত করেছেন।
ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে কিছুদিন আগেই ঘাম ঝড়ানো জয় পেয়েছিলো ব্রাজিল। সেই ম্যাচে কেবল একমাত্র গোল ব্যবধানে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবারে সেই পেরুর জালেই ১৫ গোল ঠুকে দিয়েছে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচটি জাতীয় দলের নয়। সেটি অনূর্ধ্ব-২০ দলের।
এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। সাতবারের চ্যাম্পিয়ন এবং তিনবারের রানার্সআপ। এবার ১১তম বারের মতো ফাইনালে উঠেছে দলটি। ১৭ সেপ্টেম্বর অষ্টম শিরোপা জয়ের জন্য খেলবে রোহিত শর্মার ভারত। সুপার ফোরে টানা দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রোহিত বাহিনী।