মান বাঁচানোর লড়াইয়ে ধবলধোলাই এড়াতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
ফুটবল খেলার দীর্ঘমেয়াদি উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
টি-২০ সিরিজে নামার আগে আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলবে আফগানিস্তান ও বাংলাদেশ দল। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে আফগানিস্তান। আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদ খান, মুজিব উর রেহমানদের ইতিহাস গড়ার।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের ধবলধোলাই করতে চায় আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তবে সাকিব আল হাসানদের লক্ষ্য থাকবে সিরিজের শেষ ম্যাচ জিতে দেশের সম্মান বাঁচাতে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। জুভেন্টাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লিকে ১৬ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে।
ইরানের যেকোনো আইনের ক্ষেত্রে ধর্মগুরুরা ব্যাপক প্রভাব বিস্তার করেন। এমনই এক আইন হলো স্টেডিয়ামে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা। এবার সেই আইন উপেক্ষা করে নারীদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দিলো দেশটির ফুটবল ফেডারেশন।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আর শুরু থেকেই টাইগারদের চাপে রাখার অন্যতম কারিগর আফগান পেসার ফজল হক ফারুকি। তবে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাফে বাংলাদেশ ফুটবলের সবাইকে দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের নিজ থেকে তিন ফুটবলারকে আলাদা করে বোনাস দিয়েছেন।
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তান সিরিজ জয় নিশ্চিত করেছে, এবং দাপটের সঙ্গে দলটি প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিলো।
ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। চলতি অ্যাশেজের ৩ ম্যাচের ৬ ইনিংসে করেছেন ১৪১ রান।
নানা পানিঘোলার পর গতমাসে চূড়ান্ত হয় এশিয়া কাপের ভেন্যু। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজন করা হবে এবারের এশিয়া কাপ। তবে এখনো চূড়ান্ত হয়নি এশিয়া কাপের সূচি। জানা গেছে, চলমান আইসিসির সভায় চূড়ান্ত করা হবে এশিয়া কাপের সূচি।
হেডিংলিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশেষে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। তারা ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। টানা দুই ম্যাচ হারের পর টেস্টে জয়।
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দেশের মাটিতে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু স্মরণীয় এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে পারলেন না টাইগ্রিসরা। বিশাল ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো নিগার সুলতানার দল।
ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রোববার আসরের ফাইনালে শ্রীলঙ্কা ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
অবশেষে কাজে দিলো বাজবল তত্ত্ব। নতি স্বীকার করলো অস্ট্রেলিয়া, হলো পরাস্ত। চেষ্টা করেছিলো সফরকারীরা, চেপেও ধরেছিল বেশ শক্তপোক্তভাবেই। তাতে উত্তেজনা ছড়ালো বটে, লড়াই চললো সেয়ানে; কঠিন হলো সমীকরণ। তবে শেষ রক্ষা হলো না। হেডংলি টেস্টে বিজয়ী ইংলিশরাই, অ্যাশেজে পেল প্রথম জয়ের দেখা।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বল করার সময় বাম হাঁটুতে চোট পেয়েছেন ইবাদত হোসেন। এরপর আর ব্যাটিংয়েও নামতে পারেননি এই পেসার।