খেলা

জরুরি সভা ডেকেছে বিসিবি

জরুরি সভা ডেকেছে বিসিবি

হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তামিমের অবসরে আবেগঘন বার্তা দিলেন মুমিনুল

তামিমের অবসরে আবেগঘন বার্তা দিলেন মুমিনুল

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ভারতীয় বোলারদের শাসন করে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার সেই ২০০৭ সালেই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে।

বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডি মারিয়া ফিরলেন ক্যারিয়ারের প্রথম ক্লাবে

ডি মারিয়া ফিরলেন ক্যারিয়ারের প্রথম ক্লাবে

লিওনেল মেসির শহর রোসারিও থেকে প্রথম যখন ইউরোপে নিজের ক্যারিয়ার গড়তে আসেন এঞ্জেল ডি মারিয়া তখন তাঁর প্রথম ঠাই হয় বেনফিকায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের এ দল দিয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় আর্জেন্টাইন প্লে মেকারের।

অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন, হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন, হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দুই দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এর জন্ম দিয়েছেন তিনি নিজেই। আফগানিস্তানের বিপক্ষে গতকাল প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা।

সবচেয়ে দামি খেলোয়াড় নিকোলাস পেপেকে ছাড়তে বাধ্য হচ্ছে আর্সেনাল

সবচেয়ে দামি খেলোয়াড় নিকোলাস পেপেকে ছাড়তে বাধ্য হচ্ছে আর্সেনাল

এ মুহূর্তে আর্সেনালের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় নিকোলাস পেপে। ২০১৯ সালে তাঁকে ৭ কোটি ২০ লাখ পাউন্ডে নিয়ে এসেছিল গানাররা। কিন্তু এত টাকার প্রতিদান সেভাবে দিতে পারেননি আইভরি কোস্টের এই উইঙ্গার। 

পিএসজির নতুন কোচ এনরিকে

পিএসজির নতুন কোচ এনরিকে

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে। ৫৩ বছর বয়সী স্প্যানিশ এই কোচের সঙ্গে পিএসজির চুক্তি দুই বছরের।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারাল আফগানরা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারাল আফগানরা

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দফা বাগড়া দেয় বৃষ্টি। এবার আরও একবার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ২১.৪ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা।

আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বালবির্নি

আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বালবির্নি

২০২৩ বিশ্বকাপে খেলা হচ্ছে না আয়ারল্যান্ডের। আরও কিছুদিন আগেই নিশ্চিত হয়ে গেছে তা। এই ব্যর্থতার জেরে দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন অ্যান্ড্রু বালবির্নি। যদিও এই ফরম্যাটগুলোতে নিয়মিত খেলার পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন সৌম্যরা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন সৌম্যরা

শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বুধবার (৫ জুলাই) বিকেলে ঢাকা ত্যাগ করেন সৌম্য-সাইফরা।

ভারতের বিপক্ষে টাইগ্রেসদের স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে টাইগ্রেসদের স্কোয়াড ঘোষণা

তিন ম্যাচের টি-টোয়েন্টি আর সমান সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা আসছে ভারতের জাতীয় নারী ক্রিকেট দল। ৯ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা।

আবার শুরু খেলা, বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

আবার শুরু খেলা, বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচে বৃষ্টির বাগড়া। দুই দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমল ৭ ওভার করে। ম্যাচ নেমে এলো ৪৩ ওভারে। ৬.৫০ মিনিটে ফের খেলা শুরু হয়।

বৃষ্টিতে ফের বন্ধ খেলা

বৃষ্টিতে ফের বন্ধ খেলা

চট্টগ্রামের মেঘলা আকাশ আবারো বৃষ্টি ঝরাতে শুরু করেছে, মাঠ ছাড়তে হয়েছে ক্রিকেটারদের। ফলে আবারো বন্ধ হয়ে আছে খেলা।