দীর্ঘ ৬ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পরও ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পেছনে ছিল আর্জেন্টিনা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে ৫ রানের জয় পেয়েছে পাঞ্জাব কিংস। গৌহাটিতে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় শিখর ধাওয়ানের দল।
ন্যূ ক্যাম্পে করিম বেনজেমা শো, তুলে নিয়েছেন হ্যাটট্রিক। সুবাদে ৯ বছর পর কোপা দেলরের ফাইনালে চলে গেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের বিধ্বস্ত করে শিরোপা জয়ের শেষ ধাপে লস ব্লাঙ্কোসরা, সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হেরে গেছে বার্সালোনা।
দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। এখন খেলা চালিয়ে গেলেও ছেড়েছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। মাশরাফি বিন মর্তুজা এর মধ্যে পেলেন বড় সম্মাননা। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন তিনি।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে নেয়ার ঘোষণা দিয়েছে কলকাতা। বুধবার ইংরেজ ওপেনানের সাথে স্বাক্ষর করে কেকেআর। তাকে নিতে খরচ করে দু’কোটি ৮০ লাখ টাকা।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে পেতে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। বাংলাদেশি মুদ্রা সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি।
সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করে সমালোচনার জবাবটা ভালোই দিলেন মুশফিক।
দুঃসময় কাটিয়ে উঠেছেন রোনালদো। গোল পাচ্ছেন প্রতিনিয়ত। শেষ তিন ম্যাচের প্রতিটিতেই করেছেন জোড়া গোল, যদিও প্রথম দুই ম্যাচের ৪ গোল ছিল জাতীয় দলের হয়ে আর শেষ ম্যাচে গতরাতে জোড়া গোল করেছেন আন নাসেরের ক্লাব জার্সিতে আল আদাহর বিপক্ষে। তার দলও জয় পেয়েছে ৫-০ গোলের ব্যবধানে।
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর একদিকে সাকিব আল হাসানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং, অন্যপ্রান্তে দৃঢ় মনোবলে আগাচ্ছেন মুশফিকুর রহিম
দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত রেখে মুশফিককে নিয়ে শত রানের জুটি গড়েন সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।
প্রথমবারের মতো আইপিএলে খেলার হাতছানি দাসুন শানাকার সামনে। চোটে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের জায়গায় শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ককে দলে টেনেছে গুজরাট টাইটান্স।
কিছুদিন আগেই পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন মুশতাক। এখন তিনিই পাকিস্তান দলের হাঁড়ির খবর জানাবেন প্রতিপক্ষকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সাবেক এই অফ স্পিনার।
সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুম থেকে নাম সরিয়ে নিয়েছেন। রোববারই তিনি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এই মৌসুমে তিনি খেলছেন না।
প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের প্রতিশ্রুতি পূর্ণ করতে না পারায় ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে পেরুর নাম বাতিল করেছে ফিফা।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিশন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মঈন আলীর ঘূর্ণিতে ঘরের মাঠে আসরের প্রথম জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২১৭ রান সংগ্রহ করে।