কেটে গেছে অনিশ্চয়তা। ইউএস ওপেন টেনিসে খেলবেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিযোগিতায় খেলতে পারেননি করোনা টিকা না নেওয়ার কারণে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
এবারের আইপিএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন কুমার দাস এখনও ছাড়পত্র পাননি।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু সেটি আর হলো না। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।
ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। শুক্রবার শেষ টি-২০ ম্যাচে ওই ধারায় ঝড়ো খেললে গিয়ে ব্যর্থ হয়েছেন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা।
পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরনে মরকেল। এর পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর পরামর্শক হিসেবে থাকবেন মিকি আর্থার।
আবুধাবির টলারেন্স ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। শিরোপা জয়ের লক্ষে টসে জিতে ব্যাট করেন আফগান। ব্যাট করেত নেমে টাইগার বোলার মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে মাত্র ১৪৩ রানে অলআউট হয় আফগানরা।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচ দু'টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ডার্ক লুইস মেথড পদ্ধতিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার (৩১ মার্চ) থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের নেতৃত্বের ব্যাটন গিয়েছিল বিরাট কোহলির হাতে। এখন ব্যাটন রোহিত শর্মার হাতে। এরপর কে হবেন অধিনায়ক? টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু হার্দিক পাণ্ডিয়ার নামই বলছেন। যিনি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টি-২০ দলের নেতৃত্ব সামলাচ্ছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এদিন লিটন তুলে নিয়েছেন দ্রুততম অর্ধ-শতক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬ উইকেট সাকিব আল হাসানের। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করলেন তিনি।
ব্যাটে-বলে চট্টগ্রামে জ্বলে উঠেন সাকিব আল হাসান। ব্যাট হাতে অপরাজিত ৩৮ রানের পর বল হাতে ৫ উইকেট; সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েই জিতিয়েছেন দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে ৭৭ রানে।
বৃষ্টিতেও উত্তাপ কমেনি বাংলাদেশের উদ্বোধনী জুটির, আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে আজো জ্বলে উঠেন লিটন-রনিরা। তাদের কাছে যেন কিংকর্তব্যবিমূঢ় ছিলেন আইরিশ বোলাররা।