এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের চমকপ্রদ জোড়া গোলে এবং অলিভার জিরুর রেকর্ডে ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
অবিশ্বাস্য! অকল্পনীয়! হঠাৎ করে সবকিছু ভাবলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। চোখ কচলে হয়তো আবার দেখবেন, গায়ে চিমটিও কাঁটবেন। নাহ! ঠিকই আছে। বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতেই হবে। হেরে গেছে ভারত, ১ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জয়ের নায়ক। নিরাশার সাগরে হাবুডুবু খেয়েও কোনোরকমে তীরে এসে ভিড়েছে জয়ের নৌকা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ভেরিফায়েড ইনস্টাগ্রামের এক পোস্টে বলা হয়েছে যে তিনি ভালো আছেন। এর আগে তার শারীরিক অবস্থা যে স্থিতিশীল আছে তা ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মার ভারত। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার এবং এবাদত হোসেনের চার উইকেটের কল্যাণে দুইশ'র নিচে ভারতীয়দের আটকে রাখতে পেরেছে টাইগার শিবির।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ
মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লিটন কুমার দাস।
কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। আর এটি ছিল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। এ ম্যাচে তার গোলেই ম্যাচের প্রথমার্ধে লিড নেয় আর্জেন্টিনা। এটি বিশ্বকাপের নকআউট পর্বে মেসির করা প্রথম গোল।
ভারতের সাথে ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেছে নিয়মিত অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদ। ভারতে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নেতৃত্ব দেবে আরেক ওপেনার লিটন কুমার দাস।
৭ বছর পর বাংলাদেশে সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।
দ্বিতীয় রাউন্ড- প্রতিটি ম্যাচই ফাইনাল। নকআউটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
লিওনেল মেসির মাইলফলকের ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের কোয়াটার্র ফাইনালে উঠলো দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের মাইলফলকের ম্যাচে এক গোল করেছেন মেসি।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ড। আজ দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মার্কিনীদের ৩-১ গোলে পরাজিত করেছে কমলা নেদারল্যান্ডস।
আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ। ২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে সর্বজয়ী ভারত দল।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের পর জি গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিল সুইজারল্যান্ড। আজ ৩-২ গোলে সার্বিয়াকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে শেষ ষোলতে জায়গা করে নেয় সুইসরা।
কাতার বিশ্বকাপে জাপান-স্পেন ম্যাচে সৃষ্ট গোল বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল বিশ্বফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। সামুরাইদের দ্বিতীয় গোলের সময় বল যে পুরোপুরি লাইন পার করেনি, তা নিয়ে ভিডিও প্রমাণ পেশ করল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হলো, গোল লাইন ক্যামেরা ব্যবহার করে দেখা গিয়েছিল যে বলের পুরোটা লাইনের বাইরে যায়নি।
কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে গত রাতে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। ৩২টি দলের মধ্যে ১৬টি দল বাদ পড়ে গেছে প্রথম রাউন্ডে।