কাতার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে নামে এই দু'দল। একাধিক আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে চলে গেছে দক্ষিণ কোরিয়া। যদিও দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে ভাতর সিরিজ খেলতে না পারায় অধিনায়কের দ্বায়িত্ব দেওয়া হয়েছে নতুন লিটন কুমার দাসকে।
বাংলাদেশে এক বিশাল পরিমাণ জনগোষ্ঠী আর্জেন্টিনা ফুটবলের সমর্থক। ম্যারাডোনার ৮৬ বিশ্বকাপের মুগ্ধতা বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যানবেস তৈরি করেছিল, এই প্রজন্মের লিওনেল মেসির পায়ের ছন্দ সেই ফ্যানবেসের প্রসার বাড়িয়েছে কয়েকগুণ।
৩৬ বছর ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো মরক্কো। ১৯৮৬ সালে সর্বশেষ বিশ^কাপের নক-আউট পর্বে উঠেছিলো তারা।
শেষ পর্যন্ত নক আউটের আগেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানিকে। কোস্টারিকাকে হারিয়েও বিশ^কাপের নকআউটে যেতে পারল না চারবারের বিশ^ চ্যাম্পিয়ন জার্মানি। আজ আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত ই গ্রুপের শেষ ম্যাচে কেই হাভার্টজের জোড়া গোলে কোস্টারিকাকে ৪-২ গোলে পরাজিত করেছে চার ারের চ্যাম্পিয়নরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য মোট ৯৯১ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশী। যেখানে সর্বোচ্চ ৫৭ জন অস্ট্রেলিয়ার; বাংলাদেশের আছেন ছয়জন। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে হবে নিলাম।
বিশ্বকাপ উৎসবে যখন মুখর ফুটবল বিশ্ব, তখন ফুটবলের রাজা পেলে ব্যস্ত হাসপাতালে বেডে শুয়ে জীবন-মরণের কঠিন লড়াইয়ে।
কাতার বিশ্বকাপে অনেক কিছুই নতুন। সেইসাথে বলও নতুন। প্রতিটি বিশ্বকাপেই নতুন বলে খেলা হয়। বলের নামও হয় ভিন্ন ভিন্ন। এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে ‘আল রিহলা’ বলে। আমেরিকার এক সংস্থা এবারের বল তৈরি করেছে।
কাতার বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ জয়ে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফির অন্যতম দাবিদার ছিল আর্জেন্টিনা। তবুও মরুর বুকে লিওনেল মেসির দলের শুরু প্রথম ম্যাচে হার দিয়ে।
গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে আজ মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ ছিল তিউনিসিয়া। ম্যাচে ওয়াহবি খাজরির গোলে ফ্রান্সকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে তিউনিসিয়া। ফ্রান্সকে হারিয়েও অবশ্য শেষ ষোলতে যাওয়া হলো না তিউনিসিয়ার। ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জয় পাওয়ায় শেষ হয়ে গেল আফ্রিকান দেশটির কাতার বিশ্বকাপ অধ্যায়।
ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া-ডেনমার্ক। ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল ড্যানিশরা। জয় পেলেও অবশ্য লাভ হতো না, অন্য ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দেয়ায় তিউনিসিয়াই উঠে যেত শেষ ষোলতে। যাহোক, এই গ্রুপ থেকে ফ্রান্সের পরে দ্বিতীয় দল হিসেবে নক আউটে নিজেদের জায়গা নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
মার্কাস রাসফোর্ডো জোড়া গোলে ওয়েলসকে বিধ্বস্ত করে বি’ গ্রুপ সেরা হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কাতার বিশ্বকাপে আজ আল-রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে পরাজিত করেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ম্যাচে রাসফোর্ডের দুই গোল ছাড়াও ইংল্যান্ডের হয়ে বাকী গোলটি করেছেন ফিল ফোডেন।
স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচের একমাত্র গোলে ইরানকে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলোতে নাম লেখালো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’তে শেষ রাউন্ডের ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেছে তারা। কিন্তু তার মধ্যেই এক নতুন চিন্তা ব্রাজিল শিবিরে। পায়ের চোট সারানোর মাঝে আরো অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। জ্বর হয়েছে তার। কবে তিনি সুস্থ হতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।
ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে স্বপ্নের শেষ ষোল নিশ্চিত করল সেনেগাল। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে নক আউট পর্বে উঠল দলটি। ফলে গ্রুপ 'এ' থেকে নেদারল্যান্ডস ও সেনেগালের বিশ্বকাপ মিশন অব্যাহত রইল।