দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তা শঙ্কায় সিরিজ শুরুর আগ মুর্হূতে সফর বাতিল করতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তিনি জানান, এটি ঐতিহাসিক সিরিজ ছিলো। তবে এটি খেলতে না পারাটা হতাশার।
খেলা
নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার টি-২০ লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে তামিমকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গেল ম্যাচে ড্র করা ম্যান সিটি ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইকম্ব ওয়ান্ডারার্সকে গোল বন্যায় ভাসাল।
একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূহুর্তে পাকিস্তানে কোন ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।
দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা নারী দলকে আবারও বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল নারী দল। সোমবার রাতে ব্রাজিলের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে ব্রাজিলের মেয়েরা।
জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। এরইমাঝে হঠাৎ অফিশিয়ালদের বৈঠক ডাকা হয়েছে।
দুই বছরের ব্যবধানে ফিফা বিশ্বকাপের আসর নিয়ে আলোচনা তুঙ্গে। পুরুষদের বিশ্বকাপের বর্তমান ক্যালেন্ডার ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। তারপর আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকটি পরিবর্তনের দাবিতে সরব অনেকে।
ই-মেইল বার্তায় হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাকিস্তান সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি খুবই লজ্জার বলে মনে করেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী পেলে বলেছেন, তিনি প্রতিদিন একটু একটু করে সুস্থবোধ করছেন, আর সেটি উদযাপনের জন্য ‘শূন্যে ঘুষি মারছেন।’ নতুন করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পর ৮০ বছর বয়সী এই ফুটবল তারকা সর্বশেষ এই তথ্য জানিয়েছেন।
পিএসজির হয়ে কাল ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের অভিষেক হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। জাতীয় দলের এই সুপারস্টার সতীর্থকে দারুন এক জয় উপহার দিয়েছেন মাউরো ইকার্দি। স্টপেজ টাইমে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোলে কাল লিগ ওয়ানে লিঁওকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জাতীয় দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। এ বার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। রোববার রাতে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি।
নিরাপত্তার কারণ দেখিয়ে গেল সপ্তাহে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের এমন কাণ্ড চোখে পড়েছে ক্রিকেট বিশ্বের। যা নিয়ে চলছে আলোচনা।
করোনাভাইরাস মহামারীতে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর এবারের আসর আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল বসবে ১৫ অক্টোবর। মোট ২৭ দিনের আয়োজনে বসবে ৩১টি ম্যাচ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-ওয়ান।
গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা ছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচ শুরুর আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষনা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের রুখে দিয়েছে সাউদাম্পটন। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।