বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে।
খেলা
টানা দুটি সিরিজে জয় লাভ করে বিশ্রামে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে হোম কন্ডিশনে নেই অনুশীলন ক্যাম্প।
শেষ মুহূর্তের জয়সুচ গোল দিয়ে ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন রড্রিগো। সানসিরোতে গতকাল ওই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সুচনা করল স্প্যানিশ জায়ান্টরা।
দ্বিতীয় জুনিয়র ক্লাব ভারোত্তোলন (অনূর্ধ্ব-২০) ২০২১ প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি রোপ্যপদক অর্জন করে দেশের শীর্ষে অবস্থান করেছেন মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব।
নয় গোলের নাটকীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি ম্যান সিটি। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত ৬-৩ গোলের ব্যবধানে জয় পায় ম্যান সিটি।
প্রথমবারের মত টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা।
জেনিত সেন্ট পিটার্সবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল টমাস টুখেলের দল। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে চেলসি।
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। সামাজিক মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মালিঙ্গা।
বেলফাস্টে সোমবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে দিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে পারলেন না ব্রেন্ডন টেইলর।
রোববার রাতে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে ওইদিন মুস্তাফিজ ঢাকা ছাড়তে পারেননি ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় আগস্ট মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন।
ভারত শিবিরে করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে ম্যানচেষ্টার টেস্ট বাতিল হয়। তবে ভবিষ্যতে ম্যানচেষ্টার টেস্ট অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। তিনি জানান, মাঠে গড়াবে ম্যানচেষ্টার টেস্ট। দু’দেশের ক্রিকেট বোর্ড ভালো একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতের অংশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাইয়ের উদ্দেশ্যে রোববার রাত পৌনে দুইটায় ঢাকা ছাড়েন সাকিব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় বছর পর দলে ফিরলেন রবি রামপল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি। শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।