সফরকারী নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। যার ফলে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
খেলা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশসেরা ওপেনার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগ্রহ নেই তার। বিষয়টি নিজেই জানিয়েছেন দেশ সেরা এই ওপেনার।
অনুশীলনকালে কনুইয়ের ইনজুরিতে পড়লেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন আফিফ হোসেন। আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সাও পাওলোর নিও কুইমিকা এরিনাতে অনুষ্ঠেয় ম্যাচটিতে ১২ হাজার দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিল।
দলে যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির অভিষেকে অপেক্ষায় ছিলো প্যারিসের ফুটবল ভক্তরা।
নিজেকে রেখেই সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে দলটির অধিনায়ক নির্বাচন করা হয়েছে ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের দলনেতা মহেন্দ্র সিং ধোনিকে।
গতকাল শেষ হওয়া লীডস টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানের হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। লর্ডস টেস্ট হেরে পিছিয়ে পড়লেও লীডস টেস্ট জিতে সিরিজে সমতা এনেছে ইংলিশরা। এই জয়ে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন জো রুট।
হেডিংলি টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত। শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তিন নম্বরে নেমে গেল ভারতীয় দল। আর পাকিস্তান ওঠে এলো শীর্ষস্থানে।
আইসিসি ইভেন্টে এখনো কোন ম্যাচে না পারেলেও আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার দল চির প্রতিদ্বন্দি ভারতকে হারাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পেসার ওয়াহাব বিয়াজ। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
গতরাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াশের রাসেল। সিপিএলে এটিই সবচেয়ে কম বলে হাফ-সেঞ্চুরির নয়া রেকর্ড।
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই অংক ১৮০ মিলিয়ন ইউরোতে উন্নীত করেছে বলে ক্রীড়া দৈনিক এল ইকুইপ দাবী করেছে।
নটিংহ্যাম-লর্ডসের পর ভারতের বিপক্ষে লিডস টেস্টেও সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। লিডসে ১২১ রানের ইনিংসের আগে নটিংহামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রান করেছিলেন রুট।
কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য রিয়াল মাদ্রিদের দেয়া ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
টটেনহ্যামেই থাকছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। আজ তিনি নিজেই এই ঘোষনা দিয়েছেন। এর মধ্য দিয়ে ইংলিশ আন্তর্জাতিক তারকার ম্যানচেস্টার সিটিতে যোগদান নিয়ে চলা সকল জল্পনা কল্পনার অবসান ঘটল।
পাকিস্তান জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে উঠে এলো ভারত। আপাতত ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছেন বিরাট কোহলিরা। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তারপর আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষনা করেছে পাপুয়া নিউ গিনি। অক্টোবর-নভেম্বরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ওমানে, সেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ।