কিংস্টন টেস্টে পাকিস্তানকে চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১২৪ রানে এগিয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের ২১৭ রানের জবাবে ২৫৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৬০ রান করেছে পাকিস্তান।
খেলা
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মাত্র ৩ রানের জন্য কিংস্টন টেস্টে সেঞ্চুরি পেলেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট। তার সেঞ্চুরি না পাবার দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনই লিড নিলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২১৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৫১ রান করেছে ক্যারিবীয়রা। ২ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। তার ফেভারিটের তালিকায় আছে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। এই তিন দলের সাথে বাংলাদেশ ও শ্রীলংকার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সম্ভাবনা নেই বলেই মনে করেন গিবস।
ক্লাব রেকর্ড ভেঙ্গে চুক্তিবদ্ধ হওয়া বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু বৃহস্পতিবার চেলসিতে ফিরেছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার থেকে লুকাকুকে দলভুক্ত করেছে চেলসি। এর ফলে সাত বছর আগে ছেড়ে যাওয়া স্ট্যামফোর্ডব্রিজে আবারো ফিরে আসলেন এই বেলজিয়ান তারকা।
কিংস্টন টেস্টের প্রথম দিনই পকিস্তানকে অলআউট করে দিয়েও দিন শেষে স্বস্তিতে নেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ২১৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে দিন শেষে ৪ ওভার ব্যাট করে ২ রানে ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
প্যারিসে পা রাখার আগেই নেইমার নিজের প্রিয় বন্ধু লিওনেল মেসিকে স্বাগত জানিয়েছিলেন। ইনস্টাগ্রামের এক স্টোরিতে, একটি ভিডিও গেমের ছবি দিয়ে লিখেছিলেন আবার দেখা হচ্ছে- এমন ক্যাপশন দিয়ে মেসিকে প্যারিস সাঁ জাঁতে স্বাগত জানিয়েছিলেন নেইমার
বিশ্ব ক্রিকেটের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকে নিজেদের শক্তি জানান দিয়েছে।
মোনালিসার দেশে পদার্পণ ঘটে গেল ফুটবল ঈশ্বরের। আর বার্সেলোনা নয়, মঙ্গলবার থেকে আগামী দু’বছর লিওনেল মেসির ঠিকানা প্যারিস।
বর্তমানে ফুটবল বিশ্বের মহাতারকা ফুটবলের জাদুকর লিওনেল মেসি। সেই ১৩ বছর বয়স থেকে খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সেই বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে মঙ্গলবার রাতে যোগ দেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
শেষ মুহূর্তে মেসিকে রাখতে দৌড়ঝাপ শুরু করেছিল বার্সা কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই বলতে গেলে পিএসজির সাথে পাকা কথা বলেছিল মেসিও। তার ফলটাও জানা গেল। তিন বছরের চুক্তিতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি।
অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে রাতেই বিমানে উঠেছে, এবার অপেক্ষা অস্ট্রেলিয়ার প্রতিবেশি দল নিউজিল্যান্ডের, যারা আসছে ২৪ আগস্ট। কিন্তু এই নিউজিল্যান্ড দলের কেউই তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের খেলোয়াড় নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেট শিকারের নজির গড়েন বাংলাদেশের সাকিব আল হাসান। এতে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন সাকিব। এ ছাড়া ব্যাট হাতে এক হাজার রানের মালিকও বিশ্বে সেরা এ অলরাউন্ডার।
দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করলো বাংলাদেশ। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রান বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় টাইগারদের। আর নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ১২৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।মিরপুরের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।