পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিজের আইনজীবীকে মনোনীত করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বিশ্ব
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে মঙ্গলবার তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হামলার শিকার হন।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে।
৮ জন আরোহী নিয়ে জাপানের একটি দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের ‘অনূর্ধ্ব ৩০’ এর চলতি বছরের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিব জামাল।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে রাশিয়া। এর পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে চলছে এই যুদ্ধ।
গত কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় সমানে বৃষ্টি পড়ছে। এর ফলে দেশটির বিশাল এলাকা বন্যার কবলে পড়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরাইল। টানা দেড় মাস ধরে চালানো বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধসে পড়া এই নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন।
সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালিব। স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সামরিক ব্যারাক, কারাগার এবং আরও কয়েকটি স্থানে হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
গাজায় চলমান যুদ্ধবিরতির পঞ্চম দিনে চুক্তির অংশ হিসেবে আরো ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
সমুদ্র সৈকত, স্কুলের আশপাশের এলাকা, পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। তরুণদের মধ্যে জনপ্রিয় ডিজপোজেবল ই-সিগারেটও নিষিদ্ধ করছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিন রুসো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০৩২ সালের ভেতর মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে ধূমপান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে।
রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।