পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।
বিশ্ব
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারদের অভিযানে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এ ছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
চলমান যুদ্ধবিরতির চতুর্থ দিনে গত সোমবার তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী।
পাকিস্তনের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল কাদির দুর্নীতি ট্রাস্ট মামলায় আবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় বন্ধ থাকা সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ আবার চালু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের অবিরাম বর্বর হামলা প্রত্যক্ষ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড। চারদিনের সাময়িক যুদ্ধবিরতি হলেও ইসরাইল বলছে, যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবারো গাজায় হামলা চালানো শুরু করবে। এই পরিস্থিতিতে গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন। এমনকি গাজা উপত্যকা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রথমে ঝগড়া, তারপরে মারামারি। পরে স্ত্রী এতটাই হিংস্র হয়ে উঠলেন যে, রেগে স্বামীর কানই ছিঁড়ে নিলেন।
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে আবারও বিপুল পরিমানে চোরাই সোনা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিউক্যাসল বন্দরে যান চলাচল পুরোপুরি বন্ধ করেছিলেন তারা৷ অস্ট্রেলিয়ার জীবাশ্ম জ্বালানি-নির্ভরতার এমন প্রতিবাদ নির্ধারিত সময়ের পরও চালিয়ে যাওয়ায় ১০৯ জন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। এ জন্য চলতি সপ্তাহে নিউইয়র্ক যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ই।আগামী ২৯ নভেম্বর হবে এ অধিবেশন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তুলা, কালুগা ও ব্রায়ানস্কসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলার চেষ্টাকারী নয়টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় বন্দি জিম্মি মুক্তি ও মানবিক সহায়তা সক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় মারা গেছেন।
ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরও একটি জাহাজ আটক হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ক্রমবর্ধমান আহ্বানের কথা উল্লেখ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, হামাস সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত চার দিনের যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে ফ্রান্স আশা করছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে ৩ লাখের বেশি মানুষ অংশ নেয়।