ইসরাইলের অতিসত্বর গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
বিশ্ব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবারএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশায় হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এতে লাহোরসহ তিনটি শহরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
দাবানলের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে৷ চিলির এক অঞ্চলে এক জীববিজ্ঞানী বুদ্ধি খাটিয়ে বেশ সহজ উপায়ে আগুনের প্রসার থামানোর ‘ফায়ারব্রেক’ সৃষ্টি করছেন৷ সফল প্রয়োগের পর বাকিদেরও সেই কৌশল শেখাচ্ছেন তিনি৷
গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে সাক্ষাৎ বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বিশ্বের অন্যতম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে ৩৪ ঘণ্টায় ২২০০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন অবস্থায় আশঙ্কা দেখা দিয়েছে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।
এবার নতুন ভিসা পদ্ধতি ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা চালু করলো মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। এর ফলে ইউরোপের শেনজেন ভিসার মতো এক ভিসায় ঘোরা যাবে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোতে।
অবরুদ্ধ গাজার বৃহত্তম হাসপাতালটির প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজার হামাস সরকার এবং আল-শিফা হাসপাতালের পরিচালক হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে।
ভারতে ট্রাফিকের ঝক্কি কমাতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই-এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে তারা, যা নিমেষেই আকাশপথে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত শহরের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। আলীগড়ের নাম বদলে হতে পারে হরিগড়।
বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য দৈনিক ৪ ঘণ্টা যুদ্ধ বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর করা হবে।
রাশিয়ার ডিজেল এবং পেট্রল রপ্তানির ওপর জারি করা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশটির সরকার এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য জ্বালানি তেলের উৎপাদনকারীদের নির্দেশ দিয়েছে।
একটি অজ্ঞাত ড্রোন দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে স্কুলে আঘাত করেছে বলে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। জরুরি পরিষেবাগুলোর মতে, এতে কেউ আহত হয়নি। শুধু হালকা ক্ষতির খবর পাওয়া গেছে।
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চল ইয়ো জিমায় নতুন একটি দ্বীপ জেগে উঠেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ৩৩০ ফুট চওড়া, বৃত্তাকার এ দ্বীপ সৃষ্টি হয়েছে। এখনো দ্বীপটির কোনো নাম ঠিক করেনি জাপান কর্তৃপক্ষ।