হামাস-ইসরাইল যুদ্ধের চলমান ইস্যুতে গুটিকয়েক দেশ দখলদারদের পক্ষ নিলেও বিশ্বের বেশিরভাগ মানুষ মজলুম ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করছে।
বিশ্ব
রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
২০২৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোরালো বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তিনি মনে করেন না যে এখন নির্বাচনের সঠিক সময়। কারণ, দেশটি এখন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি কারাগারে অনশন শুরু করেছেন। কারাবন্দি এই মানবাধিকারকর্মীকে চিকিৎসাসেবা না দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তিনি অনশন করছেন।
জন্মদিনে এলো উপহারের একটি বক্স। তবে সেই বক্স খুলতেই ঘটল বিস্ফোরণ। এতে নিজের শিশু সন্তাহসহ প্রাণ হারিয়েছেন এক ইউক্রেনীয় কমান্ডার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জি-৭ পররাষ্ট্র, মন্ত্রীদের বৈঠকের জন্য ব্লিঙ্কেন মঙ্গলবার জাপানে পৌঁছেছেন। তাদের এমফ বৈঠকে ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ২৫জন সাংবাদিকের অংশগ্রহণে ‘২৪তম যুদ্ধ সাংবাদিকতা প্রশিক্ষণ’সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওআইসি মুসলিম নারীদের অধিকার ও ক্ষমতায়ন প্রচারে নিজেকে নিয়োজিত করে আসছে।
নিউ ইয়র্ক আদালতে সোমবার ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায় জালিয়াতি সংক্রান্ত মামলা উঠেছিল। সেখানেই এই মন্তব্য করেছেন বিচারক।
ইসরায়েলের যুদ্ধবিরতি এবং গাজায় বেসামরিক নাগরিকদের ‘গণহত্যামূলক বোমাবর্ষণ’ বন্ধের দাবিতে সোমবার কয়েকশ’ মার্কিন ইহুদি কর্মী শান্তিপূর্ণভাবে নিউইয়র্কের ‘স্ট্যাচু অফ লিবার্টি’ দখলে নিয়েছে।
প্রবল তুষারপাতে বিপর্যস্ত চীনের হেলিয়ংজিয়াং প্রদেশ। মঙ্গোলিয়ায় তুষারপাতের ফলে মৃত আট পশুপালক।
ভারতের ছত্তিসগড়ে বিধানসভার নির্বাচনে ভোট চলছে। এরই মধ্যে সুকমার টোন্ডামার্কা এলাকায় বোমা বিস্ফোরণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সিআরপিএফ কোব্রা ব্যাটালিয়নের এক সেনা আহত হয়েছেন।
ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরো একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে। বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে গত রোববার তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি। পরে রাশিয়াও তার সঙ্গে যোগ দিয়েছে। খবর রয়টার্সের।
ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।’ খবর বিবিসির।
টানা এক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইল। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও।