ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করার জন্য পার্লামেন্টের কাছে অনুরোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার জায়গায় ইউক্রেনের প্রধান বেসরকারিকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে নিয়োগ করার সুপারিশও তিনি করেছেন।
রাশিয়ার ব্যাটলগ্রুপ ওয়েস্টের একটি সু-৩৪ যুদ্ধবিমান ক্রু কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ঘনীভূত জনশক্তির বিরুদ্ধে দুটি বিমান হামলা চালিয়েছে।
বিরোধী রক্ষণশীল খ্রিস্টীয় গণতন্ত্রী দল সিডিইউর প্রধান ফ্রিডরিশ মেয়ার্স নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন৷
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে তুরস্ককে নতুন সদস্যপদ দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন।
জাতিসংঘের র্যাংকিংয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে পাঁচটি দেশের ওপর সবচেয়ে বেশি পড়েছে তার মধ্যে একটি ইরাক।
সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে।
বুরকিনা ফাসো’র কেন্দ্রস্থলে এক হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী শনিবার এ কথা জানায়।
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী । তিনি বুকের সংক্রমণে ভুগছেন এবং পরে তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
টাইফুন হাইকুই রোববার সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে টাইফুন প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা। বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে সাতজন নিহত হয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আফ্রিকার দেশ নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহারের দাবিতে রাজধানী নিয়ামিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির নতুন সামরিক শাসকরা ফ্রান্সের বিরুদ্ধে তাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগ করার প্রেক্ষাপটে এই দাবি ওঠল।
ভারতের লোকসভা নির্বাচন আর সবকটি রাজ্য বিধানসভার নির্বাচন একইসাথে করানো অনেকদিন আগে থেকেই বিজেপির লক্ষ্য, তবে এবারই প্রথম সে উদ্দেশ্যে সরকারিভাবে কোনো পদক্ষেপ নিলো তারা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে আইনী লড়াইয়ের জন্য বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।