পাকিস্তানে নির্বাচনের আগে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ব্যবসায়ী এ বিলের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
অস্ট্রেলিয়া চীনের সাথে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার লক্ষে আগামী সপ্তাহে তাদের চীনা প্রতিপক্ষের সাথে সংলাপের জন্য শিল্প,সরকার, শিক্ষাবিদ, গণমাধ্যম এবং শিল্প প্রতিনিধিদের একটি দল বেইজিংয়ে পাঠাবে।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ইরানি রয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সালাহ উদ্দিন প্রদেশের দুজাইল ও সামারার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে। রাশিয়ার রোসকোসমোস মহাকাশ সংস্থার প্রধান ইউরি বরিসভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
শনিবার আরো এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো ভারতবাসী। সূর্যের দিকে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১।
রাশিয়া বলেছে, মার্কিন সরকার ডলারকে তার আন্তর্জাতিক ভূমিকা পালন করতে দিচ্ছে না বলে ভবিষ্যতে এই ‘অনির্ভরযোগ্য’ মুদ্রা ব্যবহার বাদ দেবে মস্কো।
থাইল্যান্ডের রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন।এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক ধাপ কাছে এগিয়ে গেল।
টাইফুন সাওলা শুক্রবার গভীর রাতে দক্ষিণ চীনে আঘাত হেনেছে। এর আগে হংকং এবং দক্ষিণ চীনের উপকূলীয় অন্যান্য অংশে ব্যবসা, পরিবহন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করে প্রায় দশ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্দেহভাজন নিহত হয়েছে।শুক্রবার দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
গত ৭২ ঘণ্টায় ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি।
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম।
চাঁদে নভোযান পাঠানোর দুই সপ্তাহের মধ্যেই সূর্যের কক্ষপথে নতুন নভোযান আদিত্য-এল ১ পাঠাচ্ছে ভারত।
মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা।
পীত সাগরের দিকে লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার নিজেদের পশ্চিম উপকূল থেকে তারা এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী।