রাশিয়ায় বিমান দূর্ঘটনা নিহত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনেও সশরীরে হাজির ছিলেন না রুশ প্রেসিডেন্ট। তবে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যোগ দেন তিনি।
নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছে।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় গারকি জেলায় ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা একটি বাড়ি ভেঙে পড়েছে। এ ঘটনায় অনন্ত দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধাকরারীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।
নতুন ‘এয়ারলাইনস ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি আরব। এর আওতায় বিমান ছেড়ে যেতে বিলম্ব করলে এবং লাগেজ হারানো গেলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। যাত্রীদের অধিকার নিশ্চিত করতে নতুন এ নিয়ম জারি করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন।
প্রসব বেদনায় কাতর স্ত্রীকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেছেন এক স্বামী। এতে সুস্থ-স্বাভাবিক সন্তানের জন্ম দিলেও অতিরিক্তি রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানে আলোচিত সেই ক্যাবল কারের মালিক ও পরিচালনাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেন।
আগামী ২০২৪ সালে নির্বাচন। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ফের একবার নাম লিখিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যুর একদিন পর মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিগোশিনকে একজন ‘গুণী ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও বালিকাদের পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তুলতে অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে এ লক্ষে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন।
দক্ষিণ আফিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।