পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পক্ষপাতদুষ্ট সেদেশের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল। তাই তোষাখানা মামলায় ইমরানের বিচারে গলদ বের করার চেষ্টা করছেন তিনি- এমনই অভিযোগ করলেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
দ্বিতীয়বার চেষ্টা করেও মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠাতে পারল না উত্তর কোরিয়া। উৎক্ষেপনের আগেই উপগ্রহটি ধ্বংস হয়।বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপন কেন্দ্র থেকে একটি গুপ্তচর উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা হয়।
পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যাজেন্সির (সিআইএ) সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান দাবি করেছেন, সাজানো বিমান দুর্ঘটনায় হত্যা করা হয়েছে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েজেনি প্রিগোঝিনকে।
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ছয়টি দেশ হলো মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব।বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে তিন দিনের শীর্ষ সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা করা হয়।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের কাছ থেকে এক বছর মেয়াদের জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিলো শ্রীলংকা।
নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে নদীতে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছন অন্তত ১৫ জন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৭ জন।
ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছে মস্কো।
রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে যুদ্ধ চালানো রাশিয়ার শীর্ষ এক জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। রুশ ওই সেনা কর্মকর্তার নাম জেনারেল সের্গেই সুরোভিকিন। তিনি রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্বদের একজন এবং রুশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বপালন করছিলেন।
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তিনি ও তার বাহিনী আড়াল থেকে প্রকাশ্যে আলোচনায় আসেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি।
উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে বুধবার তাদের মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন।
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। একই সাথে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নিজেদের নাম লেখিয়েছে ভারত।
আর্জেন্টিনার বর্তমান মুদ্রা ব্যবস্থা বিলুপ্তি হওয়ার সম্ভাবনা জেগেছে। বর্তমান মুদ্রা পেসো’র জায়গা দখল করে নিতে পারে মার্কিন ডলার।দেশটিতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন হ্যাভিয়ের মিলেই।
মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো আগামী সপ্তাহে চীন সফর করবেন।বেইজিং এবং ওয়াশিংটন মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমানোর জন্য সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কর্মকর্তারা ধারাবাহিকভাবে চীন সফর করছেন।