বিশ্ব

পেরুতে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

পেরুতে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও আরো ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি গিরিখাতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

বিশ্বজুড়ে তীব্র তাবদাহের পূর্বাভাস, স্বাস্থ্য সতর্কতা জারি জাতিসংঘের

বিশ্বজুড়ে তীব্র তাবদাহের পূর্বাভাস, স্বাস্থ্য সতর্কতা জারি জাতিসংঘের

বিশ্বকে ক্রমবর্ধমান তাবদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। কারণ দিনদিনই উত্তপ্ত হচ্ছে বিশ্ব। 

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকার উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে। যদিও এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। উৎক্ষেপণ করেছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে যা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে যা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

‘বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের' জন্য দায়ী হওয়ায় ভবিষ্যৎ যুদ্ধ ও অপরাধ ঠেকাতে জার্মানির একটি নীতিগত বাধ্যবাধকতা আছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকা।

সফলভাবে তৃতীয় কক্ষপথে চন্দ্রযান-৩

সফলভাবে তৃতীয় কক্ষপথে চন্দ্রযান-৩

সফলভাবে তৃতীয় কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-৩। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ তথ্য দিয়েছে। এটা দেশটির তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্র অভিযান।

সীমান্ত অতিক্রম করায় উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিক আটক

সীমান্ত অতিক্রম করায় উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিক আটক

অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ার ঢুকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

পিয়ংইয়ংয়ের ২ ক্ষেপণাস্ত্রে কোরীয় উপদ্বীপে উত্তেজনা

পিয়ংইয়ংয়ের ২ ক্ষেপণাস্ত্রে কোরীয় উপদ্বীপে উত্তেজনা

উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

কলম্বিয়ায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস; শিশুসহ ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস; শিশুসহ ১৪ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

পাকিস্তানে ৮ আগস্ট ভেঙে দেয়া হচ্ছে পার্লামেন্ট

পাকিস্তানে ৮ আগস্ট ভেঙে দেয়া হচ্ছে পার্লামেন্ট

পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

২০২০ নির্বাচনের মামলায় গ্রেফতার হতে পারি : ট্রাম্প

২০২০ নির্বাচনের মামলায় গ্রেফতার হতে পারি : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেফতার করা হবে বলে তিনি মনে করছেন।

সৌদিতে শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক

সৌদিতে শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক

সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানি বায়কার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে।

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন (এসএসবিএন) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটে ১৯৮০-এর দশকের পর প্রথমবারের মতো এমন সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

মহারাষ্ট্রে ৮শ’ বছরের পুরোনো মসজিদ বন্ধ করা হলো

মহারাষ্ট্রে ৮শ’ বছরের পুরোনো মসজিদ বন্ধ করা হলো

ভারতে ৮০০ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। ঐতিহাসিক ওই মসজিদটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্যের কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়।