বিশ্ব

উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

ক্রাইমিয়া সেতুর ওপর 'আক্রমণে' দু'জন নিহত

ক্রাইমিয়া সেতুর ওপর 'আক্রমণে' দু'জন নিহত

রাশিয়ার সাথে তাদের দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপের সংযোগকারী একমাত্র সেতুটির ওপর “আক্রমণে” দু’জন নিহত হয়েছে।এই ঘটনার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনকে দায়ী করেছে। 

সাগরে আটকা পড়ে ছিলেন দুই মাস, খেতেন কাঁচা মাছ, সঙ্গে ছিল পোষা কুকুর

সাগরে আটকা পড়ে ছিলেন দুই মাস, খেতেন কাঁচা মাছ, সঙ্গে ছিল পোষা কুকুর

প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিক তাঁর পোষা কুকুরসহ জীবিত উদ্ধার হয়েছেন। তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

আর্জেন্টিনায় ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে এ কম্পন অনূভূত হয়।  ভূমিকম্পে হতাহত হয়েছে কিনা বা  ক্ষয়ক্ষতির বিষয় এখনো জানা যায়নি।

কাশ্মীরে সরকারের দাবি মতো সত্যিই কি ‘শান্তি’ ফিরেছে?

কাশ্মীরে সরকারের দাবি মতো সত্যিই কি ‘শান্তি’ ফিরেছে?

ভারত শাসিত জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পক্ষে সাফাই দিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা পেশ করে বলেছে যে ২০১৯য়ের অগাস্ট মাসের পর থেকে সেখানে শান্তি ও সমৃদ্ধির সময়কাল শুরু হয়েছে।

সকল ক্ষেত্রে সৌদির সাথে সম্পর্ক জোরদার করতে চায় জাপান

সকল ক্ষেত্রে সৌদির সাথে সম্পর্ক জোরদার করতে চায় জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা সৌদি আরবের সাথে 'কৌশলগত' সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সৌদি আরবের সাথে তার দেশ সকল ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায়। তিন দিনের সফরে সৌদি আরব গিয়ে একথা বলেন তিনি।

অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা

অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির আওতায় অর্থনীতি চাঙা করতেও কাজ করবে দুই পক্ষ।

জলবায়ু পরিবর্তন রোধে সাফল্যের আশা নিয়ে চীনে গেলেন মার্কিন দূত

জলবায়ু পরিবর্তন রোধে সাফল্যের আশা নিয়ে চীনে গেলেন মার্কিন দূত

মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় আলোচনার লক্ষ্যে চীনে পৌঁছেছেন।

মুসলমানদের নিয়ে চরম সাম্প্রদায়িক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর

মুসলমানদের নিয়ে চরম সাম্প্রদায়িক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আরো একবার চরম সাম্প্রদায়িক মন্তব্য করে তরিতরকারি বা ফলমূলের মূল্যবৃদ্ধির জন্য ‘মিয়াঁ মুসলিমদের’ দায়ী করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ভারতের প্রধানমন্ত্রী মোদী বারবার আরব দেশ সফর করছেন কেন

ভারতের প্রধানমন্ত্রী মোদী বারবার আরব দেশ সফর করছেন কেন

ফ্রান্সের পর এবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে আলোচনার পর, তিনি ভারতীয় রুপি এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে ব্যবসা করার ঘোষণা করেছেন।