রাশিয়ার সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে আঘাত হেনেছে। মারা গেছে তিনজন এবং আহতের সংখ্যা ১৩।হতাহতরা একটা দোকানের গুদামঘরের ভেতর ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়।
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
- হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখা নিয়ে সাইবার সতর্কতা
- * * * *
- শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা
- * * * *
বিশ্ব
গ্রিক উপকূলে উদ্বাস্তু ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নৌকার আরোহীদের বেশির ভাগই মিসর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
ইসরায়েলে বাহিনী আর গাযা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মধ্যে গত মাস থেকে যে লড়াই চলছে, সেখানে সম্ভাব্য যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে।
বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। জাতিসঙ্ঘ বুধবার এ কথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বুধবার ফোনালাপ করেছেন। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র আঘাত ঘনিয়ে আসার সাথে সাথে নেওয়া হচ্ছে ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের গুজরাটের উপকূলীয় এলাকার প্রায় ৩৮ হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
ইউরোপে চরম আবহাওয়ার কারণে ১৯৮০ সালের পর থেকে প্রায় ১ লাক ৯৫ হাজার লোক মারা গেছে এবং ৫৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) বুধবার এ কথা জানায়।
চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মিয়ামিতে ফেডারেল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে- তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পরও শত শত সরকারি অতি গোপনীয় নথিপত্র অবৈধভাবে ধরে রেখেছিলেন,
তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে বলে কুয়েতি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।
ভারতের উত্তরাঞ্চলে ফের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা। খবর এনডিটিভির।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।
গত বছর কলকাতায় ভয়াবহ আকার ধারণ করেছিল ডেঙ্গু। তাই বাড়িতে যাতে কোনোভাবেই পানি না জমে তা নিয়ে বারবার নাগরিকদের সতর্ক করেছে কলকাতা পৌরসভা।
নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে।