সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। খবর এএফপির।
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
বিশ্ব
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
দুই দিনের ব্যবধানে তিন এমপির পদত্যাগে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।
পাকিস্তানে প্রবল বৃষ্টিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের জেরে ঘরবাড়ি ধসে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
জাতীয় নিরাপত্তার অতি-গোপন নথিপত্র বাড়িতে নিয়ে অযত্নে অবহেলায় রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ কি তার ভোটারদের মনোভাব বদলে দেবে? ২০২৪ সালের নির্বাচন কি তার হাতছাড়া হয়ে যাচ্ছে?
বেশিরভাগ ভারতীয়দের নিত্য সফরসঙ্গী ট্রেন। যে ট্রেন ব্রিটিশ আমল থেকে ভারতে চলে আসছে। কিন্তু ব্রিটিশ আমলে ভারতের কোন ট্রেন সব থেকে দ্রুত চলত? সেটা জানেন কি? শুধু তাই নয়, সেই ট্রেন এখনো চলে।
অ্যামাজনের জঙ্গলে ভেঙে পড়েছিল বিমান। যাতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। কিন্তু সেই দুর্ঘটনায় নিখোঁজ ছিল ৪ কিশোর। তল্লাশি অভিযান চালিয়ে দীর্ঘ ৪০ দিন পর সন্ধান মিলল সেই চারজনের।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাজধানী আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন ১৮ জুন চীন সফরে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা শুক্রবার এ খবর জানিয়েছেন।ফেব্রুয়ারি মাসেই তার চীন যাওয়ার কথা ছিল।
আগামী মাসে (জুলাইতে) বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন।
ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে থাকা পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ৩৫ শতাংশ। চলতি ২০২৩-’২৪ অর্থবছর থেকেই কার্যকর হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো।
আসন্ন ঈদুল আজহা এবং আরাফাত দিবস উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত।
আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে নতুন বুলেটিনে জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে হাফিজি গায়ে আরকানকে নিয়োগ করেছেন। এর মাধ্যমে প্রথম নারী গভর্নর পেল সেন্ট্রাল ব্যাংক অব টার্কি। ৪১ বছর বয়স্ক
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।