গত বছর সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার মানুষের মুক্তি দাবিতে স্থানীয় সময় বুধবার (৭ জুন) সকালে দেশটির রাজধানী কলম্বোতে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে। এরফলে ফের অশান্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা। এ সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া ও জলকামান ব্যবহার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছেন, রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে কয়েক ডজন ছাত্র ও আন্দোলনকারীকে কারাবন্দি করে রেখেছে কর্তৃপক্ষ।
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
চীন এমন একটি গর্ত খুঁড়তে শুরু করেছে যার গভীরতা ১১ হাজার ১০০ মিটার ছাড়িয়ে যাবে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্বশাসিত এলাকায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ টিলা মরুভূমি তাকলামাকান নামে জায়গায় এই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়।
দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এলাকায় একটি বড় আকারের বাঁধ ভেঙ্গে বিশাল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এই বাঁধ ভাঙ্গার ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন আর রাশিয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরব গেছেন। সফরে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চলমান অবস্থা থেকে উন্নত করাই এই সফরের উদ্দেশ্য।
সৌদি আরবে দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো আজ বুধবার আবারও খুলতে যাচ্ছে ইরান। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক শুরু হতে যাচ্ছে।
উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আর এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমাবর্ষণ করে কঙ্গোর ১০ নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
পাকিস্তানে রেকর্ড পরিমান হ্রাস পেয়েছে স্বর্ণে দাম। অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে চলতি মাসেই এখন পর্যন্ত দুই দফায় স্বর্ণের দাম কমেছে। খবর জিও নিউজ।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। সঙ্গে তার চালকও নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ছয়জন পথচারী।
ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনের তিন বছর বয়সী শিশুটি মারা গেছে। আহত হওয়ার চারদিন পর মোহাম্মেদ তামিমি নামে শিশুটির মৃত্যু হয়। চলতি বছর সহিংসতায় নিহত হওয়া ফিলিস্তিনের সবচেয়ে কম বয়সী শিশু তামিমি।
সপ্তম সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন কুয়েতের নাগরিকরা। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও বিশাল একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে কিয়েভ অভিযোগ করছে। তারা বলছে ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিচার বিভাগের সংস্কারের নামে পোল্যান্ডের সরকার অগণতান্ত্রিক আইন প্রণয়ন করেছে বলে রায় দিয়েছে ইউরোপের শীর্ষ আদালত। ফলে ইইউ-র আর্থিক অনুদান থেকে বঞ্চিত থাকছে সে দেশ।
সিংগাপুরে নিরাপত্তার ওপর আন্তর্জাতিক এক সম্মেলনে রোববার চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু হুঁশিয়ার করেছেন চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে তা পুরো বিশ্বের জন্য “অসহনীয় এক বিপর্যয়” ডেকে আনবে।
যুক্তরাজ্যের সরকার জানিয়েছে যে, তারা ইউক্রেনে বেশ কিছু স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। গত ১১ই মে এ তথ্য জানালেও দেশটি সংখ্যা প্রকাশ করেনি।স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮৫ জন। সোমবার এক বিবৃতিতে হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানায়।