বিশ্ব

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ‌'পার্টিগেট' কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টারি তদন্তের প্রেক্ষাপটে তিনি নিজেই সরে গেলেন।

ইউক্রেনে বাঁধে ধস, বন্যায় নিহত বেড়ে ৮

ইউক্রেনে বাঁধে ধস, বন্যায় নিহত বেড়ে ৮

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসের ঘটনায় সৃষ্ট্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। শুক্রবার মস্কো সমর্থিত খেরসন প্রশাসন এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ইউএন ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স মিশন (ইউএনআইটিএএমএস) প্রধান ভলকার পার্থেসকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ ঘোষণা করেছে সুদান। 

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

ফ্রান্সে শিশুদের ওপর এলোপাথাড়ি ছুরিকাঘাত, এক সিরীয় আটক

ফ্রান্সে শিশুদের ওপর এলোপাথাড়ি ছুরিকাঘাত, এক সিরীয় আটক

ফ্রান্সে এলোপাথাড়ি চালানো এক ছুরি হামলার শিকার বেশ কিছু শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে।খবরে বলা হচ্ছে এই শিশুরা অ্যানেসি শহরের এক পার্কে সকালবেলা যখন খেলছিল তখন ছুরি হাতে এক ব্যক্তি তাদের আক্রমণ করে।স্থানীয় সূত্রগুলো বলছে ছয়জন শিশু আহত হয়েছে এবং তাদের বয়স প্রায় তিন বছর।

ঘন ধোঁয়া আমেরিকা ও কানাডায়, মাস্ক পরার পরামর্শ

ঘন ধোঁয়া আমেরিকা ও কানাডায়, মাস্ক পরার পরামর্শ

কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড ঘন ধোঁয়ায় ঢেকে গেছে উত্তর আমেরিকার উপকূল। তীব্র দাবানলে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

ভারতে বাঘ দেখাচ্ছেন নারী সাফারি গাইড

ভারতে বাঘ দেখাচ্ছেন নারী সাফারি গাইড

ভারতে বাঘের সংখ্যা একসময় মারাত্মক হারে কমে গিয়েছিল৷ সরকারি-বেসরকারি উদ্যোগে বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ মহারাষ্ট্রের এক জাতীয় পার্কে সেইসঙ্গে নারী সাফারি গাইডরা ইকো-টুরিজম জনপ্রিয় করে তুলছেন৷

জান্তা আদালতে হয়রানি ও হুমকির সম্মুখীন মিয়ানমারের আইনজীবীরা

জান্তা আদালতে হয়রানি ও হুমকির সম্মুখীন মিয়ানমারের আইনজীবীরা

মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের পক্ষে আইনি লড়াই করা আইনজীবীরা জান্তা পরিচালিত আদালতে সামরিক কর্তৃপক্ষের দ্বারা বিভিন্নভাবে হয়রানি এবং এমন কি কারা ভোগের শিকার হচ্ছেন। 

তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান

এবার চীনের ৩৭টি যুদ্ধবিমান মহড়া চালিয়েছে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে এসব যুদ্ধবিমান প্রবেশ করে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ নিয়ে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করলেন পুতিন

সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় পরিচালিত এসপিএ সংবাদ সংস্থা বুধবার এ খবর জানিয়েছে।

কাঠফাটা গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ

কাঠফাটা গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ

কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। ভয়ংকর দাবদাহে পুড়ছে রাজ্যের প্রায় সব জেলা। বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকেই কাঠফাটা গরমে নাজেহাল মানুষ। একদিকে প্রখর রোদ, সঙ্গে গা জ্বালা ভাব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের চোখরাঙানিও আরও বেড়ে চলেছে।

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে। কানাডা বলেছে যে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বন্দুক হামলায় দুইজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছে এক ব্যক্তি। মঙ্গলবার (৬ জুন) অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের হিউগেনট হাই স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।