রাশিয়ার অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সুখোই সু-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বিশ্ব
গাজা থেকে ফিলিস্তিনিদের ছোড়া রকেটে তেল আবিবের কাছে এক শহরে এক ইসরায়েলি নিহত হয়েছেন। আর্মি রেডিওকে ইসরায়েলি কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৭ জন নিহতের পর পাল্টা- এ আক্রমণ চালায় ফিলিস্তিনিরা।
ভারতীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত ঋণদাতা ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’-এর মতে, গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশ গুণ বেশি তেল আমদানি করেছে ভারত।
সাবেক স্ত্রী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আদেশে খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের বিষয়টিকে ‘অবৈধ’ হিসেবে আখ্যা দিয়ে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি।
অটল বিহারী বাজপেয়ী মাত্র কিছুদিন আগে প্রধানমন্ত্রী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও দেখা করলেন নতুন সরকার প্রধানের সঙ্গে।মি. রাও নতুন প্রধানমন্ত্রীকে বলেছিলেন, “সব তৈরি। আপনি এগোতে পারেন।
পাল্টা আক্রমণের জন্য আরেকটু সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বিবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা চাইলে এখনই পাল্টা আক্রমণ করতে পারি।
আর্মেনিয়া ও আজারবাইজান বৃহস্পতিবার তাদের উত্তেজনাপূর্ণ সীমান্ত বরাবর গোলাগুলির ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে। দেশ দুটির মধ্যে চলা তিন দশকের আঞ্চলিক বিরোধ সমাধানের লক্ষ্যে ইইউ’র উদ্যোগে আলোচনার কয়েকদিন আগে এ বন্দুকযুদ্ধ হলো।
ফিলিস্তিনি ‘নাকবা’র স্বীকৃতি দাবি করে একটি রেজুলিউশন পেশ করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালিব।বুধবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেসেন্টিটিভসে এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোকআভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার(আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের(এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
শরণার্থীদের সংখ্যা বেড়ে চলায় জার্মানির পৌর স্তরের প্রশাসন হিমসিম খাচ্ছে। বুধবার চ্যান্সেলর ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে চূড়ান্ত সমাধানসূত্র সম্ভব না হলেও ফেডারেল সরকার বাড়তি অনুদান দিতে রাজি হয়েছে।
ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির এলাকায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় একটি বিস্ফোরণে কেঁপে ওঠে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। বৃহস্পতিবার ভারতীয় পুলিশ এ কথা জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় বৃহস্পতিবার ভোর রাতে একটি সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার জের ধরে সহিংসতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আটজন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করার পরও সহিংসতা অব্যাহত রয়েছে। এদিকে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে।
গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের কমান্ডার আল ঘালি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। তিনি রকেট ইউনিটের প্রধান ছিলেন বলে জানা গেছে। গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কোস রাইকোনেন আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। সানা মারিনের স্বামী মার্কোস রাইকোনেন একজন ব্যবসায়ী। আগে তিনি ফুটবলার ছিলেন।খবর সিএনএনের।