ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় গ্যাস লিক করে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বিশ্ব
৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।
গাজা-নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরান সফর করার ইরানি পররাষ্ট্রমন্ত্র হোসাইন আমির আবদুল্লাহহিয়ানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। হামাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বুরকিনা ফাসোর হত্যাযজ্ঞে যারা প্রাণে রক্ষা পেয়েছেন সেই সব অধিবাসীরা শনিবার জানিয়েছেন যে নারী ও শিশুসহ ১৩৬ জনকে হত্যা করা হয়েছে। তারা এপ্রিল মাসের এই হত্যকাণ্ডের জন্য দিশটির নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোচা জানান, প্রেসিডেন্ট এরদোয়ান গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ সংঘর্ষ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। আল জাজিরার হিবা মরগান জানিয়েছেন, শনিবার ভোরের আগ থেকেই দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা, বিমান-বিধ্বংসী অস্ত্র ও কামানের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা কেবলমাত্র মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে।
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একসময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেনের লম্বা সময় ধরে ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আমেরিকান প্রেসিডেন্ট ব্রিটেনের রাজ পরিবারের অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আইনসভার সদস্যদের সাথে এক বৈঠকে বলেন, রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না বরং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক প্রসারিত করবে।
তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চীনের ৩৮টি যুদ্ধবিমান এবং একটি টিবি-০০১ ড্রোন দ্বীপটির চারিদিকে প্রদক্ষিণ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, ১৯টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে।
দক্ষিণ কোরিয়ার সাথে সম্প্রতি আমেরিকা যে পারমাণবিক চুক্তি করেছে তার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলেছে, এই চুক্তি কোরীয় উপদ্বীপে আগে থেকে বিদ্যমান উত্তেজনাকে বাড়িয়ে দেবে এবং গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে।
দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি ছিলো ইউক্রেনের কোনো এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা। শনিবার এ তথ্য জানিয়েছে একাধিক বিশ্বগণমাধ্যম।
সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না।