সেনাবাহিনী ও একটি প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে যুদ্ধ তুঙ্গে ওঠায় বিদ্যমান যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর জন্য সম্মত হয়েছে। তবে তা সত্ত্বেও সুদানী যুদ্ধবিমানগুলি বৃহস্পতিবার খার্তুমে আধাসামরিক বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে এবং দারফুরে ভয়াবহ যুদ্ধ ও লুটপাট শুরু করেছে।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বিশ্ব
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ আসার পর পদত্যাগ করেছেন ব্রিটেনভিত্তিক বৈশ্বিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার ভোরে রুশ বাহিনীর চালানো হামলায় দিনিপ্রোতে এক নারী ও তার তিন শিশু সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছেন দিনিপ্রোর স্থানীয় মেয়র।
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক বন্ধুর। পরে শরীরে মেলে ভয়ঙ্কর বিষ সায়ানাইড। কে মারল? তদন্তে নেমে অবাক পুলিশ। একের পর এক ১১ জনকে বিষ দিয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। সকলেই ছিলেন তার বন্ধু। মহিলা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি উল্টে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের নামকরা টেলিভিশন টকশো উপস্থাপক জেরি স্প্রিংগার শিকাগো শহরে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আগামী ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও।
প্রতিবেশী ভারতেও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এদিন দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। হার্ভার্ডের স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়টি এক সেমিস্টারের জন্য পড়াবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের নতুন এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন জেসিন্ডা।
আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বছর আগে ভলোদোমির এবং তার ইউনিটের সৈন্যরা তাদের বিএম-২১ গ্রাড রকেট লঞ্চার দিয়ে একবারে ৪০টি গোলা ছুঁড়তো। কিন্তু এখন একসাথে ৪০টি ব্যারেলের মাত্র অল্প কটি ব্যবহার করতে পারছে তারা।
২০০৫ সালে ভারতীয় নৌবাহিনীর তৎকালীন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ এক সরকারি সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গিয়েছিলেন।
দক্ষিণ পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি বগিতে আগুন লেগে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
বিশ্বের মোট লিথিয়ামের অর্ধেকেরও বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার তিনটি দেশে – আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলি।এই তিনটি দেশের লিথিয়ামের বাজারের ওপর অনেক দিন ধরেই শুধু ব্যবসায়ীদেরই নয়, অনেক দেশের সরকারেরও তীক্ষ্ণ নজর।