মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, রমজানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান দাবি করেছেন তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুট শহরের নগর ভবনে রুশ পতাকা উড়িয়ে দিয়েছেন।
অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে গুজরাটের সুরাটের এক আদালত তাকে ২ বছরের জেল দেয়।
মৃত্যুদণ্ড তুলে দেয়ার একটি প্রস্তাব সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে (দি দেওয়ান রাকিয়াত) পাস হয়েছে।বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাবে এবং পরে রাজার সম্মতির মাধ্যমে আইনে পরিণত হবে।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে রোববার ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান।
কিছু দিনের মধ্যেই ন্যাটোয় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। তার ঠিক আগে হেরে গেলেন ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী।এতদিন সোশ্যাল ডেমোক্র্যাটরা ফিনল্যান্ডের শাসক দল ছিল।
যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ফোনালাপের সময় তিনি এ আহ্বান জানান। এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরব এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে 'সতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে তারা দিনে ১.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম করবে বলে ঘোষণা করেছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরআবদুল্লাহিয়ানের ফোন গ্রহণ করেছেন।
সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।
ইসরাইল আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায়।
পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোনার খনি ধসে বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জার্মানির বামদলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মানকে অবশ্যই দাবি করতে হবে যে, পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের ফেরত নিতে হবে।
ইসরায়েলে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে একটি ন্যাশনাল গার্ড বাহিনী গঠনের প্রস্তাবের ওপর আজ দেশটির মন্ত্রিসভায় ভোটাভুটি হয়েছে।
ভারতে বেকারত্বের হার ২০২২ সালের ডিসেম্বরে বেড়ে ৮.৩ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এ বছরের শুরুতে তা কমতে শুরু করে।