এবার তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান মেনে নিয়েছে। এখন ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের কোনো বাধা নেই। গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দিয়েছিল। ৩০ সদস্যের ন্যাটোয় কেবলমাত্র বাকি ছিল তুরস্ক।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।
চিলিতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। কোথা থেকে তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এবং তার সংস্পর্শে কারা এসেছেন, তা খতিয়ে দেখছে দেশটির সরকার।
মুখ বন্ধ রাখতে এক পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই মস্কোর দিক থেকে জোর গলায় এবং নিয়মিত শোনা গেছে পারমাণবিক যুদ্ধের হুমকি।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে উগ্রবাদীদের হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করা আমেরিকান এক সাংবাদিককে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করেছে রাশিয়া। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র বুধবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দল ভেঙে দেয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের নিন্দা জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ দেশটিতে আরো অস্থিতিশীলতা ডেকে আনবে।খবর এএফপি’র।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুবুম্বাশি নগরীতে রাজনৈতিক দলের ২৫ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। এ জন্য সামরিক পোশাক পরিহিত অজ্ঞাতনামা হামলাকারীদের দায়ী করা হচ্ছে।
আরেথা প্রেটোরিয়াসের জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাস ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় ভরা। কারণ, তিনি ও তার স্বামী ক্রিস কয়েক সপ্তাহ ধরেই দুবাই শহরে নতুন একটি বাড়ি খুঁজছিলেন।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।
সংলাপ অংশীদারের মর্যাদায় সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেছেন বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের অবিসংবাদিত প্রধান অর্থনৈতিক শক্তি এবং দেশটি বিশ্বাস করতো যে তার সামরিক বাহিনীও একইভাবে সর্বশক্তিমান। তবুও মাত্র আট বছর ধরে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অর্থ ও জনবল ক্ষয়ের পরও যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামের বাহিনী এবং তাদের গেরিলা মিত্র ভিয়েত কংয়ের কাছে পরাজিত হয়েছিল।
ভারতে তেল রফতানির পরিমাণ আরো বাড়াতে চাইছে রাশিয়া। ওই দেশের বিখ্যাত তেল উৎপাদন সংস্থা রোসনেফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে বিরাট চুক্তি সম্পাদন করেছে তারা। ভারতে তেল রফতানির পরিমাণ আরও বাড়িয়েই এই চুক্তি সম্পাদন হয়েছে।
এপ্রিলে মাসে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।