মেক্সিকোর একটি অভিবাসন ক্যাম্পে আগুনে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার ভোরে চিহুয়াহুয়া রাজ্যের এক বিবৃতিতে জানানো হয়েছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
জার্মানি থেকে লেপার্ড টু ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ব্যবহারের জন্য ১৮টি অত্যাধুনিক ট্যাংক, যা যুদ্ধক্ষেত্রে প্রধান সমরাস্ত্র হিসেবে বিবেচিত হয়, তা সরবরাহ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত বিচার ব্যবস্থার সংশোধন নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইসরাইলে গৃহযুদ্ধে জড়ানোর কোনো পূর্ভাবাস দেখছেন না ।সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টি হামজাকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। স্কট পার্লামেন্ট আজ মঙ্গলবার তাকে আধা-স্বায়াত্তশাসিত স্কটল্যান্ড সরকারের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত করবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে সোমবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় মিডিয়া। আরোহীরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।সোমবার (২৭ মার্চ) টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলে বিচারবিভাগে সংস্কারের এক বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছেন।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে বিরোধীদের নিয়ে জোট বাঁধতে প্রস্তুত কংগ্রেস। সেই আবহে গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গরে ডাকা বৈঠকে সোমবার প্রতিনিধি পাঠাবে বিভিন্ন বিরোধী দল।
হংকংয়ে আবারো বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। রোববার এই সমাবেশ হয়েছে। তবে প্ল্যাকার্ড ও স্লোগান পুলিশের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদূরে আজ সোমবার আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র লাঞ্চার পরিবেষ্টিত মিয়ানমারের জান্তা প্রধান সোমবার বিরোধীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার কথা ব্যক্ত করে জোরদিয়ে বলেছেন, সামরিক বাহিনী দেশে নির্বাচনের আয়োজন করবে।
সোমবার জার্মানিতে ট্রাম-বাস, ট্রেন ও বিমান চলছে না। শ্রমিক সংগঠনের ডাকে বিশাল ধর্মঘটে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গেছে। মূল্যস্ফীতির মুখে বেতন ও মজুরি বাড়াতে এভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আরব শীর্ষ সম্মেলন। আগামী ১৯ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রোববার এই জোট পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য বলে মন্তব্য করেছে।